বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

দুর্গাপুরে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধার

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৬৯ Time View
oplus_0

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে মাজেদা আক্তার (২৮) নামের ৭ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (০৮ নভেম্বর) সকালে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের শ্রীরামখীলা গ্রামে বসত ঘর থেকে এই মরদেহ তার উদ্ধার করা হয়। এ রিপোর্ট লিখা (সন্ধ্যা ৬টা) পর্যন্ত মরদেহ থানা হেফাজতে রয়েছে।নিহত মাজেদা আক্তার পার্শ্ববর্তী উপজেলা কলমাকান্দার পাঁচকাঠা সৌলজান গ্রামের হাবিবুর রহমানের মেয়ে ও শ্রীরামখীলা গ্রামের ঝুটন মিয়ার স্ত্রী।

জানা গেছে, সাত বছর আগে বিবাহে আবদ্ধ হন মাজেদা ও ঝুটন মিয়া।বিয়ের প্রায় তিন বছরের মাথায় ছেলে এক সন্তানের জন্ম হলেও পরে মারা যায়। এবার আবারও সাতমাসের অন্তঃসত্ত্বা মাজেদা আক্তার। স্বামী ঝুটন মিয়া কোনো কাজ কর্ম করতেন না, তাই প্রায়ই তাদের সংসারে পারিবারিক কলহ লেগেই থাকতো।একাধিকবার শশুর বাড়ি থেকে চলে আসলেও পারিবারিকভাবে মিমাংসাও করা হয়েছিল। ঘটনার দিন অর্থাৎ বৃহস্পতিবার গভীর রাতে স্বামী বাড়ি ফিরলে দরজা খোলেনি মাজেদা, তারপর স্বামী অন্য ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে মাজেদার নিথর দেহ বসত ঘরের আড়ার সাথে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের লোকজন।

পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মাজেদার মরদেহ উদ্ধার থানায় নিয়ে আসে।এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন,নিহতের পরিবারের লোকজন ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেওয়ার আবেদন করেছে। মরদেহ হস্তান্তরের আইনী কার্যক্রম প্রকৃয়াধীন।

কিউএনবি/অনিমা/০৮ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit