শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে পাকিস্তানি সেনাসহ নিহত ৯

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৪৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে বৃহস্পতিবার জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার সেনা সদস্য রয়েছেন। এ তথ্য জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। সেনাবাহিনী জানিয়েছে, সংঘর্ষে পাঁচ জঙ্গিও নিহত হয়েছে।

আফগানিস্তান সীমান্তের কাছে অবস্থিত দক্ষিণ ওয়াজিরিস্তান উপজাতীয় জেলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদের হুমকি নিশ্চিহ্ন করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। সাহসী সৈন্যদের এ আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও শক্তিশালী করবে। 

পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ, ইসলামাবাদ-এর একটি প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালের প্রথম ১০ মাসে পাকিস্তান ৭৮৫টি জঙ্গি হামলা হয়েছে। এতে ৯৫১ জন মারা গেছেন এবং ৯৬৬ জন আহত হয়েছেন।

সূত্র : আনাদোলু এজেন্সি।

 

 

কিউএনবি/আয়শা/০৮ নভেম্বর ২০২৪,/দুপুর ২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit