শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান: রয়টার্স সক্ষমতা যাচাইয়ে মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা বাধ্যতামূলক করলেন হেগসেথ ট্রাম্পের মুখ থাকছে নতুন ১ ডলারের কয়েনে, কেন উঠছে আইনি প্রশ্ন মেডিকেল অক্সিজেন রোডম্যাপ প্রণয়নে ২৭ সদস্যের কমিটি গঠন বাড়ির ছাদ ফুঁড়ে পড়া উল্কাপিণ্ডের বিজ্ঞানীরা পেলেন ভিনগ্রহের প্রাণের উপাদান চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে আর্জেন্টিনা? টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ।

জায়নামাজে বিড়াল শুয়ে-বসে থাকলে কি অপবিত্র হয়ে যায়?

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৬৫ Time View

ডেস্ক নিউজ : অনেকে জানতে চান, ঘরে বিড়াল লালান-পালন করেন। নামাজে দাঁড়ালে প্রায়ই বিড়াল জায়নামাজের ওপর দিয়ে হাঁটাচলা করে। কখনও কখনও শুয়ে-বসে থাকে। এতে কি জায়নামাজ অপবিত্র হয়ে যায়?

এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের জীবনাচার থেকে যতটুকু জানা যায় তাতে বোঝা যায় বিড়াল পবিত্র প্রাণী। তাই বিড়াল জায়নামাজের ওপর হাঁটাহাঁটি করলে বা শুয়ে-বসে থাকলে নামাজের কোনো ক্ষতি হবে না।
 
বিড়াল অনেক সময় নাপাক বস্তুর ওপর দিয়ে চলাফেরা করে। ফলে তার পায়ে নাপাক কোনো কিছু লেগে থাকতে পারে। পায়ে নাপাক বস্তু নিয়ে জায়নামাজে চলাফেরা করলে তাতে নাপাকি লেগে তা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এ বিষয়ে সতর্কতা কাম্য।  
 
তাছাড়া নামাজের সামনে দিয়ে বিড়াল চলাফেরা করলে নামাজে মনোযোগ বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সম্ভব হলে বিড়ালকে ঘর থেকে বের করে দরজা লাগিয়ে নামাজ আদায় করা।
 

ইসলামি আইনবিদদের মতামত হলো– যদি বিড়ালের শরীরে ভেজা অপবিত্র কিছু লেগে থাকে এবং এটা নিশ্চিতভাবে জানা যায়, তাহলে বিড়াল শরীরে ঘেঁষে গেলে অথবা জায়নামাজে উঠলে শরীর ও জায়নামাজ অপবিত্র হবে, অন্যথায় অপবিত্র হবে না। (রদ্দুল মুহতার: ১/২০৪)

 

 

কিউএনবি/আয়শা/০৬ নভেম্বর ২০২৪,/বিকাল ৫:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit