সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

ডোমারে বাল্যবিয়ে ও শিশু অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৭২ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : “বাল্যবিয়ে রুখবো সম্ভাবনার আগামী গড়বো” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারী ডোমারে দিন ব্যাপী বাল্যবিয়ে, শিশু অধিকার বিষয়ক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (০৫ নভেম্বর) সকাল ১১টায় ডোমার বালিকা বিদ্যা নিকেতনে এ অনুষ্ঠানের আয়োজন করেন অ্যান্টি চাইল্ড ম্যারিজ অর্গানাইজেশন (এসিএমও) নীলফামারী জেলা শাখা। এতে প্রধান অতিথি হিসাবে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম (পিএএ)।পরে বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।

উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুকের সভাপতিত্বে সংগঠনের উপ-পরিচালক সাঈদ বীন ইসলামের সঞ্চালনায় নীলফামারী সরকারী কলেজের প্রভাষক সলেমান আলী, একাডেমীক সুপার ভাইজার শাফিউল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক আফছানা ইয়াসমিন আশা, হারুন অর-রশিদ, সংগঠনের পরিচালক মাহামুদ হাসান প্রমূখ বক্তব্য রাখেন।অনুষ্ঠানে সহকারী পরিচালক আব্দুর রশিদ, সদস্য সুচি প্রামানিক, মাহিয়ান আহমেদ সহ বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রী এবং অভিভাবগগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারিনী আফিফা আলমগীর নৃত্য, দ্বিতীয় নিনা আক্তার, তৃতীয় রুকাইয়া আক্তার ¯িœগ্ধ সহ সকল বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন অতিথিগণ। বাল্যবিয়ে প্রতিরোধে এবং শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, ছাত্রী এবং অভিভাবকদের পরামর্শ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম (পিএএ)।

কিউএনবি/অনিমা/০৬ নভেম্বর ২০২৪,/বিকাল ৩:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit