মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে শহীদ আবু সাঈদের পরিবারের সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৬২ Time View

ডেস্ক নিউজ : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের পরিবার। মঙ্গলবার (৫ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আবু সাঈদের বড় ভাই রমজান আলী, আবু হোসেনসহ পরিবারের অন্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

উপদেষ্টা নাহিদ ইসলাম শহীদ আবু সাঈদের পরিবারের খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে তাদের পাশে থাকার আশ্বাস দেন। শহীদ পরিবারের সদস্যরা আবু সাঈদের নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠার জন্য সরকারের সহযোগিতা কামনা করেন। উপদেষ্টা নাহিদ ইসলাম ‘শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন’ প্রতিষ্ঠায় সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

 

 

কিউএনবি/আয়শা/০৫ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit