শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

আবারও বেড়েছে পেঁয়াজের দাম

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৮১ Time View

ডেস্ক নিউজ : দুই সপ্তাহের ব্যবধানে কেজিতে ৩০ থেকে ৪০ টাকা বেড়েছে দেশি পেঁয়াজের দাম। সোমবার ঢাকার বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে। ঢাকার বিভিন্ন বাজারে দুই সপ্তাহ আগে ১২০ টাকায় এক কেজি দেশি পেঁয়াজ বিক্রি হলেও সেটা এখন এক লাফে বেড়ে দাঁড়িয়েছে ১৫০ টাকায়।

কারওয়ান বাজারে আজ পেঁয়াজ বিক্রি হয়েছে ১৪০ টাকা কেজিতে। আর রাজধানীর বসুন্ধরা কাঁচাবাজারে ১৫০ টাকা কেজিতে বিক্রি হয়েছে দেশী পেঁয়াজ। অতিবৃষ্টিতে চাষাবাদ বিঘ্নিত হওয়ায় বাজারে আগাম পেঁয়াজের সরবরাহ নেই বলে অজুহাত ব্যবসায়ীদের।

অন্যদিকে, ১০ থেকে ২০ টাকা বেড়ে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। আমদানির পেঁয়াজের বেলায় আমদানিকারকদের দাবি, ভারত থেকে বেশি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে তাদের। সেইসঙ্গে ডলারের দাম বাড়াও দামে প্রভাব ফেলছে।

তবে ভোক্তাদের অভিযোগ কিছু অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে অস্বাভাবিকভাবে বেড়েছে পেঁয়াজের দাম। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুসারে, দেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা ২৬ থেকে ২৭ লাখ টন। এ চাহিদার ৭৫ থেকে ৮০ শতাংশই পূরণ হয় স্থানীয় উৎপাদনের মাধ্যমে। বাকি চাহিদা আমদানি করে পূরণ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৪ নভেম্বর ২০২৪,/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit