রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

কবির সরণি স্মৃতিফলক সংস্কারের আবেদন জাবি ছাত্রদলের

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৯৪ Time View

ডেস্ক নিউজ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কবির সরণি স্মৃতিফলকটি সংস্কারের জন্য উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে জাবি শাখা ছাত্রদল। সোমবার (৪ নভেম্বর) রেজিস্ট্রার অফিসে উপাচার্যের কক্ষে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, ১৯৮৯ সালে শিবিরের হাতে খুন হওয়া শহীদ হাবিবুর রহমান কবিরের নামে বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার সংলগ্ন এলাকায় যে সরণিটি ছিল, আওয়ামী দুষ্কৃতকারীরা তা ভেঙ্গে দেয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল আপনার কাছে সবিনয়ে দাবি জানাচ্ছি, আপনি অনতিবিলম্বে তার সংস্কার করার জন্য যথাযথ ব্যবস্থা করবেন।

এ বিষয়ে জাবি ছাত্রদল নেতা মাহবুবুর রহমান মুরাদ বলেন, ১৯৮৯ সালে শিবিরের হাতে খুন হন তৎকালীন ছাত্রদল নেতা হাবিবুর রহমান কবির। তখন তাঁর স্মৃতিকে অম্লান রাখার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে নতুন রেজিস্ট্রার সংলগ্ন এলাকায় কবির সরণি নামে স্মৃতিফলক করা হয়। কিন্তু আওয়ামী দুষ্কৃতকারীরা তাদের অবৈধ শাসনামলে এই স্মৃতিফলকটি ভেঙে ফেলে। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় সকল অন্যায় ও অবিচারের প্রতিবাদ করে আসছি ও করে যাচ্ছি এবং তারই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের এই অন্যতম স্মৃতিস্তম্ভটি সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করেছি।

ছাত্রদল নেতা আব্দুল গাফফার বলেন, কবির স্মরণী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আপামর সবার অহংকার। যারা অতীতে এই স্মৃতিফলকটি ভেঙ্গে ফেলেছে তাদেরকে ধিক্কার জানাই। কবির ভাইয়ের এই স্মৃতিফলক আমাদেরকে সামনের পথ চলার অনুপ্রেরণা যোগাবে।

ছাত্রদল নেতা শরিফুল ইসলাম বলেন, শহীদ হাবিবুর রহমান কবিরের স্মৃতিকে সংরক্ষণ না করার ফলে শিক্ষার্থীরা ক্যাম্পাসে শিবিরের সন্ত্রাসী রাজনীতির ইতিহাস বিস্মৃত হয়ে যাচ্ছে। এরকমই এক পরিস্থিতিতে আজ ক্যাম্পাসে শিবির প্রকাশ্যে এসেছে। হাবীবুর রহমান কবির ভাইয়ের স্মৃতিকে চির জাগরূক রাখার প্রত্যয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল কবির সরণির ভগ্ন স্মৃতিফলকটিকে সংস্কার করার জন্য মাননীয় উপাচার্যের নিকট স্মারকলিপি দিয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা এম আর মুরাদ, নিশাত আব্দুল্লাহ, শরিফুল ইসলাম, রায়হান পারভেজ, তরিক আহমেদ, রোকনুজ্জামান, সাকিব আহমেদ, আব্দুল গাফফার, ফিরোজ আহমেদ, রিফাত মাহমুদ, নাঈম আহমেদ, তাওফিক আহমেদ, হোসনি মোবারক, জাহিদ খান, সোলায়মান, মেহেদী, আতিকুজ্জামান, সামিন ইয়াসার লাবিব, আদনান, নাদিম, রোহানসহ আরো অনেকে।

কিউএনবি/অনিমা/০৪ নভেম্বর ২০২৪,/রাত ৮:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit