বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

তাইজুল-বিজয়দের স্ট্যাটাস নিয়ে যা বললেন জাকির হাসান

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৫৩ Time View

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণার পর ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। এর মধ্যে রয়েছেন তাইজুল ইসলাম, এনামুল হক বিজয়, সাব্বির রহমানরা। যদিও তারা কেউই পোস্টের মাধ্যমে পরিষ্কারভাবে কিছু বলেননি, তবে বিচিত্র সব ইমোজি দিয়ে তাদের করা পোস্ট দেখে ক্রিকেটপ্রেমীদের ধারণা, হয়ত ওয়ানডে দলে জায়গা না পেয়েই তারা অন্যরকমভাবে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন।

রোববার (৩ নভেম্বর) আফগানিস্তান সিরিজে অংশ নিতে দেশ ছাড়ার আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ব্যাটার জাকির হাসান। সেখানে তাইজুল-বিজয়দের ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস নিয়ে প্রশ্ন করা হলে এই ব্যাটার বলেছেন, ‘যারা দলে আছেন তাদের নিজেদের পারফরম্যান্সের ওপর মনোযোগ দেওয়া উচিত এবং দল নির্বাচনের কাজ সম্পূর্ণ নির্বাচকদের হাতে। এখানে আমার কিছুই বলার নেই।’

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করলেও দেশের অনেক ক্রিকেটাররাই আন্তর্জাতিক ক্রিকেটে মুখ থুবড়ে পড়েন। জাকিরের কথায়ও উঠে এসেছে এই প্রসঙ্গ, ‘প্রথম শ্রেণির ক্রিকেট আমার, আমাদের ভিত, তবে সেখান থেকে আসলেই আন্তর্জাতিক মঞ্চে এসে ভালো খেলার নিশ্চয়তা থাকে না। খারাপ সময়ও আসতে পারে, তবে সেই সময় কাটিয়ে উঠতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে হলে নিজের ভিত আরও শক্ত করতে হবে এবং আন্তর্জাতিক পর্যায়ে মানিয়ে নেওয়ার চেষ্টায় মনোযোগী হতে হবে।’

দলের মতো জাকির নিজেও আপাতত ব্যাট হাতে ছন্দ নেই। ফর্মে ফিরতে আফগানিস্তান সিরিজকে পাখির চোখ করে জাকির বলেছেন, ‘ব্যাটার হিসেবে আমার লক্ষ্য থাকবে আমার সেরা পারফরম্যান্স করা। দল হিসেবেও আমরা ভালো খেলার চেষ্টা করব।’প্রসঙ্গত, আগামী ৬ নভেম্বর তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ৯ ও ১১ নভেম্বর হবে সিরিজের বাকি দুই ম্যাচ। সিরিজের সবগুলো ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ নভেম্বর ২০২৪,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit