সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

দুর্গাপুরে জাতীয় যুব দিবস পালিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৯৩ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এবং ডিএসকে ‘র সহায়তায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে যুব র‌্যালী, আলোচনা সভা ও গাছের চারা বিতরণের মাধ্যমে এ দিবস পালিত হয়।‘‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’’ এ প্রতিপাদ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে ও সহকারি যুব উন্নয়ন কর্মকতা পারভেজ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও মো. নাভিদ রেজওয়ান কবীর।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, এসবি রক্তদান ফাউন্ডেশনের সভাপতি সৈকত সরকার,এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার, সমবায় কর্তকর্তা বিজন কান্তি ধর, সিনিয়র সাংবাদিক ধ্রুব সরকার, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, ওসি বাচ্চু মিয়া প্রমুখ।বক্তারা বলেন, যুবরাই দেশের প্রাণশক্তি। এদের ওপর দেশের অনেক কিছু নির্ভর করছে। দেশের যুবক-যুবতীদের উদ্দ্যেক্তা হিসেবে গড়ে তোলার জন্য সরকার কাজ করে যাচ্ছেন। মাদক ও জঙ্গিবাদ যেন যুব-সমাজকে বিপথগামী করতে না পারে সেদিকে নজর দেওয়ার জন্য আহবান জানানো হয়।

কিউএনবি/অনিমা/০১ নভেম্বর  ২০২৪,/সন্ধ্যা ৬:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit