শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে দুজনই সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলার আসামি শাহরিয়ারের বিরুদ্ধে নোয়াখালীতে জমি দখলের অভিযোগ  শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড গড়ল ভারত এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন

জয়পুরহাটে ২৪ দিন ধরে নিখোজ ছাত্রের সন্ধানে পরিবারের সংবাদ সম্মেলন

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৩১ Time View

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট : জয়পুরহাটে ২৪ দিন ধরে নিখোজ ৯ম শ্রেণীর ছাত্র সোয়ায়েব হোসেন সিহাব (১৫) এর সন্ধানে তার পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করেছে জয়পুরহাট প্রেসক্লাবে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় পুত্রের সন্ধানে পিতা সোহেল রানা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিখিত বক্তব্য পাঠ করেন। নিখোজ সিয়ায়েবের পিতা সোহেল রানা জয়পুরহাট সদর উপজেলার নারায়ন পাড়া পালী গ্রামের বাসিন্দা।পিতা সোহেল রানা তার লিখিত বক্তব্যে বলেন, তার একমাত্র ছেলে মোঃ সোয়ায়েব হোসেন (সিহাব) জয়পুরহাট সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ৯ম শ্রেণীতে লেখাপাড়া করে।

লেখাপাড়ার করার সুবিধার্থে তাকে জেলা শহরের বাজলা স্কুলের পূর্ব পাশে মৌমিতা ছাত্রবাসে রেখে পড়াশুনা করার সুযোগ করে দেন। গত ৭ অক্টোবর রাত ১২ টার পর মেসের কাউকে কিছু না বলে এবং পরিবারকে না জানিয়ে বাহিরে বেড়িয়ে পরে সিহাব। পরে তারা সিহাবের বন্ধুদের ও আত্বীয় স্বজনদের বাসায় খোঁজ করেও কোন সন্ধান পায়নাই। কোন উপায়ন্তর না পেয়ে ওইদিন রাতেই এব্যাপারে জয়পুরহাট সদর থানায় একটি সাধারণ জিডি করেন। তাৎক্ষনিকভাবে থানার দায়িতপ্রাপ্ত কর্মকর্তা সিহাবের মোবাইল ট্রোকিং করলে তার ফোনের লোকেশন ঢাকা দেখায়।

এব্যাপারে প্রাইম ব্যাংক জয়পুরহাট ব্রাঞ্চের সিসি টিভি ফুটেজে ওইরাতে মৌমিতা ছাত্রাবাস হতে সিহাবের সাথে দুইজন ছেলেকে বের হতে দেখাযায় এবং উক্ত সময় জয়পুরহাট রেলস্টেশন হতে প্রাপ্ত সিসিটিভি ফুটেজে সিহাবকে স্টেশনে অজ্ঞাত এক লোকের সাথে ঘুরাফেরা ও কথা বলতে দেখা যায়। নিখোজের ২৪ দিন পার হলেও তার কোন সন্ধান এখনো মিলছে না। বর্তমানে থানার তার সন্ধানে গেলে পুলিশ তেমন সহযোগীতা করছে না বলে তারা পরিবারের লোকজন অভিযোগ করেন।সংবাদ সম্মেলনে সিহাবে মা লাকি বেগম, নানা আব্দুস সালাম, খালা ছেলিনা আকতার ও পারুল আকতার উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/৩১ অক্টোবর ২০২৪,/দুপুর ১:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit