মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

শেষ ৪৫ মিনিটের জন্য তোলা রইল সব রোমাঞ্চ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৬২ Time View

স্পোর্টস ডেস্ক : সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখতে মাঠে নেমেছে বাংলাদেশ দল। ফাইনালে তাদের প্রতিপক্ষ নেপাল। কাঠমান্ডুতে দুই দলের মধ্যকার ফাইনালের প্রথমার্ধে দুই দলের কেউই গোলের দেখা পায়নি।

 ম্যাচের দ্বিতীয় মিনিটেই অবশ্য গোলের ভালো সুযোগ পেয়েছিল বাংলাদেশ। নেপালের একজন খেলোয়াড় ঠিকঠাক গোলকিক নিতে পারেননি। বক্সের বাইরে থাকা তহুরা বল পেয়ে জোরালো শট নিলেও তা ক্রস বারে লেগে প্রতিহত হয়। ফিরতি বলে তার হেড গোলকিপারের হাতে জমা হয়।

দশম মিনিটে নেপালের প্রচেষ্টাও পোস্টে লেগে প্রতিহত হয়। সাবিত্রা ভান্ডারির পাসে আমিশা কার্কির নেওয়া ডি বক্সের বাইরে থেকে ডান পায়ের বুলেট গতির শট পোস্টে লেগে প্রতিহত হয়। অর্ধের বাকি সময়ে দুই দল বেশ কয়েকবার গোলপোস্টের কাছাকাছি গেলেও পরম আরাধ্য গোল আর পাওয়া হয়নি। 

বাংলাদেশ একাদশ

রুপনা চাকমা, আফিদা খন্দকার, মাসুরা পারভীন, শিউলী আজিম, সাবিনা খাতুন (অধিনায়ক), শামসুন্নাহার সিনিয়র, মারিয়া মান্দা, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার জুনিয়র ও তহুরা খাতুন।

 

 

কিউএনবি/আয়শা/৩০ অক্টোবর ২০২৪,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit