বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম

আশুলিয়ায় আন্তঃজেলা ৬ ডাকাত গ্রেপ্তার 

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৭৩ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় ৩২ লাখ টাকা মূল্যের ট্রাক ভর্তি ২১টি গরু ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছেন পুলিশ। ইতোমধ্যে ২১টি গরুর মধ্যে সাতটি গরু উদ্ধারসহ ট্রাক ও ডাকাতির কাজে ব্যবহৃত আরও একটি পিকআপ জব্দ করা হয়েছে। 
বুধবার দুপুরে আশুলিয়া থানায় সংবাদ সম্মেলন করে সাতটি গরু উদ্ধারসহ দুটি ট্রাক ছয় ডাকাত গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনূর কবির। এর আগে ২৮শে অক্টোবর রাতে আশুলিয়ার বলিভদ্র বাজার এলাকায় খালি ট্রাক দিয়ে গরুভর্তি ট্রাকের গতিরোধ করে চালক ও হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি করে ২১টি গরুসহ ট্রাকটি ডাকাতি করে নিয়ে যায় ডাকাতরা।
গ্রেপ্তারকৃতরা হলো- সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর থানা বেলুটিয়া গ্রামের করিম মোল্লা আওয়াল বেপারীর ছেলে মো.তোফাজ্জল হোসেন ভাঙ্গারী বাবু (২৮), একই গ্রামের আফজাল শেখের ছেলে মো.কুরবান আলী (২৫), সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর থানা দেওয়ান টাইটা গ্রামের কাদের শেখের ছেলে আল আমিন শেখ (৩০), একই এলাকার তারুটিয়া গ্রামের আমজাদ মোল্লার ছেলে শহিদুল (৩৬),ঢাকা জেলা আশুলিয়া থানা কলতাসূতি বাড়ল এলাকার ইদ্রিস আলীর ছেলে সজিব(২১)সহ একই এলাকার টিটু মিয়ার ছেলে শিবলু(২০)।
পুলিশ জানায়, গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে ডাকাত শনাক্ত করে মঙ্গলবার রাতে আশুলিয়ার কলতাসূতি বাড়ল এলাকা থেকে প্রথমে দুই ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেন পুলিশ। পরে গ্রেপ্তারকৃতদের তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ,গাজীপুর ও টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করা হয় আরও চার ডাকাত সদস্যকে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত ২১টি গরুর মধ্যে সাতটি গরু উদ্ধার করা হয় পাশাপাশি ট্রাকসহ ডাকাতির কাজে ব্যবহৃত আরও একটি পিকআপ জব্দ করা হয়। তবে ডাকাত দলের সর্দার পলাশ এখনো পলাতক রয়েছ।
গরুর মালিক শহিদুল এনাম রাশেল বলেন, ২৮শে অক্টোবর রাজশাহী সিটি হাঁট থেকে প্রায় ৩২ লাখ টাকায় ২১টি গরু কিনে ট্রাক যোগে চট্টগ্রাম নিয়ে যাচ্ছিলাম। এ সময় আশুলিয়ার বলিভদ্র বাজার এলাকা থেকে গরুসহ ট্রাক ডাকাতি করে নিয়ে যায়। এমন ডাকাতির ঘটনা ঘটলে আমাদের ব্যবসা করা কঠিন হয়ে যাবে।
এবিষয়ে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনূর কবির বলেন, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবাই আন্তজেলা ডাকাত চক্রের সদস্য জানা যায়। বাকী গরু উদ্ধারসহ চক্রের মুলহোতা ডাকাত সর্দার পলাশকে গ্রেপ্তারে প্রয়োজনীয় তথ্যের স্বার্থে গ্রেপ্তারকৃতদের দুপুরে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। ডাকাতির সঙ্গে জড়িত অন্যান্য ডাকাত গ্রেপ্তার ও লুণ্ঠিত অবশিষ্ট গরু উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছেও বলে জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/৩০ অক্টোবর ২০২৪,/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit