শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ইরানের মহাকাশ শক্তি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল মার্কিন গোয়েন্দা সংস্থা শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা কুষ্টিয়ার দৌলতপুরে আল্লারদর্গা মহাশ্মশান কমিটির সংবাদ সম্মেলন ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির পূর্ব কোয়ারপুর দূর্গা মন্দির নির্মাণ কাজের উদ্বোধন॥ ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন॥ হাসানের ৬ উইকেট, তবু উইন্ডিজের চ্যালেঞ্জিং স্কোর হ্যাটট্রিক হাতছাড়ার আক্ষেপ ছাপিয়ে হাসানের পাঁচ

টিকটক তারকার ব্যক্তিগত গোপন ভিডিও ফাঁস!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৯০ Time View

বিনোদন ডেস্ক : পাকিস্তানের জনপ্রিয় টিকটক তারকা মিনাহিল মালিক। সম্প্রতি অনলাইনে তার একটি ব্যক্তিগত ভিডিও ফাঁস হওয়ার ঘটনা ঘটেছে। ভিডিওটি সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে চোখের পলকে ছড়িয়ে পড়ে। এরপরই ব্যাপক ট্রলিং ও সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন এ টিকটক তারকা। 

সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানের এক প্রতিবেদনে বলা হয়েছে, টিকটকার মিনাহিল মালিকের ব্যক্তিগত ভিডিওগুলো তিনি নিজেই ফাঁস করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ অভিযোগ নাকচ করে দিয়েছেন তিনি। এ টিকটক তারকা ফাঁস হওয়া ভিডিও সম্পর্কে জানিয়েছেন, অনলাইনে ফাঁস হওয়া ভিডিওগুলো ভুয়া। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এআইএ) কাছে অভিযোগ জানিয়েছেন তিনি।

মিনাহিলের দাবি, ওই ভিডিও কাটাছেঁড়া করে বানানো। এই টিকটক তারকা জানান, তিনি ও তার পরিবার এই ঘটনায় অবসাদের শিকার হয়েছেন। অভিযুক্তদের উদ্দেশে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। এদিকে নেটিজেনরা বলছেন, এই পাকিস্তানি টিকটকার নিজেই ভিডিওগুলো ফাঁস করেছেন। যেন আলোচনায় আসতে পারেন। 

তাদের দাবি, ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ প্ল্যাটের মাধ্যমে কিছু সাংবাদিক এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করেছিলেন মিনাহিল মালিক। এরপরই সেগুলো ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে যায়। তবে মিনহাল এমন তথ্য মিথ্যা দাবি করে আইনি ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৪,/রাত ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit