শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

বুড়িমারী জিরোপয়েন্টের ব্রীজের নিচ থেকে অটোচালকের মরদেহ উদ্ধার

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৬৮ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের জিরোপয়েন্ট থেকে আবির হোসেন (৩৫) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার(২৯ অক্টোবর) সকালে পাটগ্রাম উপজেলার বুড়িমারী জিরোপয়েন্ট সীমান্ত পিলার নং- ৮৪২/২এস এলাকায় ব্রীজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত আবির হোসেন উপজেলার বুড়িমারী ইউনিয়নের কলাবাগান এলাকার আপ্তার উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুড়িমারী জিরোপয়েন্ট সীমান্ত পিলার নং-৮৪২/২এস এলাকায় বিজিবি চেকপোষ্ট এলাকায় ব্রীজের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পাটগ্রাম থানা পুলিশ ও বডার গার্ড বাংলাদেশ(বিজিবি) ৬১ ব্যাটালিয়নের বুড়িমারী ক্যাম্পের সদস্যদের সহায়তায় পুলিশ লাশ উদ্ধার করে। এ সময় সেখানে একটি দোকানের সামনে রাখা তার অটোরাকশাটিও উদ্ধার করে পুলিশ।

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আশরাফুজ্জামান সরকার বলেন, ব্রীজের নিচ থেকে আবিরের লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষ হলে মরদেহ নিহতের পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৪,/রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit