শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

ফের সায়েন্সল্যাবে অবরোধের ডাক ৭ কলেজ শিক্ষার্থীদের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৬৩ Time View

ডেস্ক নিউজ : সাত কলেজের সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকারের ১৩ সদস্যের কমিটি গঠনকে প্রত্যাখ্যান করে মঙ্গলবার (২৯ অক্টোবর)ফের রাজধানীর সাইন্সল্যাবে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (২৮ অক্টোবর) রাতে আন্দোলনের সংগঠক মোত্তাকি বিশ্বাসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত কলেজের শিক্ষার্থীরা একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলনে রয়েছে। প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অভিপ্রায়ে একটি কমিশন গঠনের দাবি জানিয়ে আসছে। কিন্তু সরকার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে সাত কলেজের অ্যাকাডেমিক ও প্রশাসনিক সমস্যা নিরসনের লক্ষ্যে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে। হাজারো শিক্ষার্থীর দাবি উপেক্ষা করে কর্তৃপক্ষের এমন ‘উপহাসমূলক’ সিদ্ধান্ত শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মঙ্গলবার সকাল ১১টায় এ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা কমিটির ন্যায় সভাকেও প্রত্যাখ্যান করছে।  

এতে আরও বলা হয়, মঙ্গলবার সাত কলেজ শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত ঢাকা কলেজ ক্যাম্পাসে সমাবেশ কর্মসূচি ছিল। ঢাকা কলেজের সমাবেশ কর্মসূচির পরিবর্তে মঙ্গলবার সকাল ১১টায় সায়েন্সল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি পালিত হবে। বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।

কিউএনবি/অনিমা/২৯ অক্টোবর ২০২৪,/সকাল ১১:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit