রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা

বাংলাদেশে রোজা শুরুর সম্ভাব্য তারিখ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৮১ Time View

ডেস্ক নিউজ : সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে পবিত্র রমজান মাসের ক্ষণগণনা শুরু করেছে। ২০২৫ সালের ১ মার্চ দেশটিতে রোজা শুরু হতে পারে। এর একদিন পর সাধারণত বাংলাদেশে শুরু হয় রমজান। অর্থাৎ এবছরের রমজান বাংলাদেশে শুরু হতে পারে ২ মার্চ।

সোমবার (২৮ অক্টোবর) দ্য ইমেরিটাস অ্যাস্ট্রোনমি সোসাইটির বরাত দিয়ে এ খবর জানিয়েছে গালফ নিউজ।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, আরব আমিরাতে পবিত্র রমজান মাসের ক্ষণগণনা শুরু হয়েছে। হিজরি পঞ্চম মাস জমাদিউল আউয়াল মাসের চাঁদের ওপর নির্ভর করছে রোজা শুরুর সময়। আগামী ৩ নভেম্বর এই মাসের চাঁদ দেখা যেতে পারে। এরপরই জানা যাবে কবে শুরু হবে রমজান।

আগামী বছরের ১ মার্চ আমিরাতে রমজান শুরু হতে পারে। যদিও সবকিছু নির্ভর করছে চাঁদ দেখার ওপর বলে জানিয়েছেন দ্য ইমেরিটাস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে রোজা শুরুর একদিন পর বাংলাদেশে শুরু হয় পবিত্র রমজান মাস। সেই হিসাবে বাংলাদেশে ২ মার্চ রোজা শুরু হতে পারে। যদিও সবই নির্ভর করছে চাঁদ দেখার উপর।

কিউএনবি/অনিমা/২৯ অক্টোবর ২০২৪,/সকাল ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit