বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম
আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা?

বলিউডের ইতিহাসে সবচেয়ে বড় ফ্লপ সিনেমা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৭০ Time View

বিনোদন ডেস্ক : বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে সিনেমা নির্মাণ বেশ ব্যয়বহুল এবং লাভজনক বটে। অনেকেই লাভের আশায় সেখানে ইনভেস্ট করেন। কেউ কেউ লাভ করেন, আবার কারও কপালে জোটে ব্যর্থতা।

বলিউডের ইতিহাসে এমন একটি সিনেমা আছে, যেটির ব্যর্থতা শুনলে যে কারও চোখ কপালে উঠবে। সিনেমার নাম ‘দ্য লেডি কিলার’। পরিচালক অজয় বহেল। অভিনয় করেছেন অর্জুণ কাপুর ও ভুমি পেদনেকর। ৪৫ কোটি রুপি বাজেটের এ সিনেমার মুক্তির পর আয় করেছে মাত্র ৬০ হাজার রুপি! গত বছর নভেম্বরে মুক্তি পায় সিনেমাটি। মুক্তির পর প্রেক্ষাগৃহে মাত্র ৫০০টি টিকিট বিক্রি হয়েছিল। 

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সিনেমাটির ক্লাইম্যাক্সটি পুরোপুরি শুট করা হয়নি। অসম্পূর্ণ অবস্থায় মুক্তি পায় এটি। এর কারণ ছিল সিনেমাটি গত বছর ডিসেম্বরে স্ট্রিমিং রিলিজের জন্য নেটফ্লিক্সের সঙ্গে চুক্তিবদ্ধ ছিল। তাই নভেম্বরেই প্রেক্ষাগৃহে মুক্তির মুক্তির প্রয়োজন ছিল। নাহলে নেটফ্লিক্সের সঙ্গে চুক্তি বাতিল হয়ে যাবে।

তাই প্রযোজনা সংস্থা হাতে গোনা কয়েকটি সিনেমাহলে ‘অসম্পূর্ণ’ অবস্থতাতেই কোনও প্রচারণা ছাড়াই মুক্তি  দেন। মুক্তির পর প্রেক্ষাগৃহের ভরাডুবি দেখে শেষতক নেটফ্লিক্সও স্ট্রিমিং রিলিজের চুক্তি বাতিল করে। অবশেষে, চলতি বছরের সেপ্টেম্বরে ইউটিউবে বিনামূল্যে মুক্তি পায় সিনেমাটি।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৪,/রাত ১০:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit