মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

এবার হজের খরচ কমে যাবে: ধর্ম উপদেষ্টা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৭৬ Time View

ডেস্ক নিউজ : ৩০ অক্টোবর হজের প্যাকেজ ঘোষণা করা হবে জানিয়ে অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, এবার হজের খরচ কমে যাবে। প্যাকেজের মূল্য কমানো হবে। 

সোমবার (২৮ অক্টোবর) বিকেলে দিনাজপুরের হিলিতে আল জামিয়াতুল ইসলামিয়া আল আজিজিয়া আনওয়ারুল উলুম মাদরাসা মাঠে সাম্প্রদায়িক সম্প্রীতি ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ওলামা কেরামের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা। 

ধর্ম উপদেষ্টা বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পর যে অর্থনীতি পেয়েছি, এই অর্থনীতি নামের ঘরের দরজা খোলা, সিন্দুকের তালা নেই। বিভিন্ন দেশ থেকে ৩০ মিলিয়ন ডলারের সার আমদানি করা হচ্ছে কিন্তু এই টাকা দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে।

এসময় বাংলাহিলি আল জামিয়াতুল ইসলামিয়া আল আজিজিয়া আনওয়ারুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা শামছুল হুদা খানসহ স্থানীয় বিভিন্ন দলের নেতাকর্মী ও বিভিন্ন মাদরাসার শিক্ষক-ছাত্ররা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/২৮ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৬:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit