রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

হত্যা মামলায় লালমনিরহাটে সাবেক সমাজকল্যাণ মন্ত্রীর ছোট ভাই ভুট্টু গ্রেফতার

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৬৯ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : রংপুরের ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাই সাইফুজ্জামান ভুট্টু (৫৫)কে গ্রেফতার করেছে লালমনিরহাট জেলা ডিবি পুলিশ।সোমবার (২৮ অক্টোবর) সকালে লালমনিরহাট গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইমলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।  এর আগে রবিবার (২৭ অক্টোবর)সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার ভুট্টু সাবেক এমপি মরহুম করিম উদ্দিন আহমেদের কনিষ্ঠ পুত্র এবং সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের আপন ছোট ভাই।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট রংপুরে মাহমুদুল হাসান মুন্না নিহত হন। ওই ঘটনায় গত ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতয়ালি আমলি আদালতে ১২৮ জনকে আসামি করে তার বাবা আব্দুল মজিদ মামলা দায়ের করেন। ঐ মামলা সাইফুজ্জামান ভুট্টু এজহার নামীয় আসামি।এদিকে মামলার বাদী গত মঙ্গলবার ১২ জন আসামির নাম প্রত্যাহার চেয়ে এফিডেভিটের কাগজ আদালতে দাখিল করেন।

লালমনিরহাট গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইমলাম জানান, রংপুর মেট্রোপলিটনের একটি থানার একটি হত্যা মামলায় এজাহার নামীয় আসামী ভুট্টু আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে কালীগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ (সোমবার) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে বলেও জানান তিনি।

কিউএনবি/অনিমা/২৮ অক্টোবর ২০২৪,/সকাল ১১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit