সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম
সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির ভারত সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর চীন সফরের ফল বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ সিইআইজেড : চীনা রাষ্ট্রদূত মাটিরাঙ্গা জোনের উদ্যােগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে  ফলজ, বনজ, ঔষধী গাছের চারা বিতরণ।

ভারতীয় অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৮৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে অবস্থান করা অবৈধ একদল ভারতীয়কে দেশে ফেরত পাঠিয়েছে দেশটির সরকার। দেশটিতে থাকার কোনো বৈধ কাগজপত্র ও ডকুমেন্ট নেই বলে তাদের ফেরত পাঠানো হয়েছে বলে জানায় যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের বরাতে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, স্থানীয় সময় গত শুক্রবার এ নিয়ে এক বিবৃতি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। তাতে বলা হয়, গত ২২ অক্টোবর একটি চার্টার্ড ফ্লাইটে এসব ভারতীয়দের দেশে ফেরত পাঠানো হয়।

কয়েকটি সূত্রের বরাতে সংবাদ সংস্থা এএনআই বলছে, অভিবাসী নীতিতে আরও কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্র ও ভারত। ভারতীয়দের মধ্যে যারা অবৈধ, তাদের ফেরত পাঠাচ্ছে আমেরিকা। তাতে সায় রয়েছে ভারত সরকারেরও।

সূত্রটি বলছে, যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ ভারতীয়দের বিশেষ বার্তা দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে করে সবাই বৈধ অভিবাসী হয়ে যান। সম্প্রতি চার্টার্ড ফ্লাইটে করে অবৈধ একদল ভারতীয়কে দেশে ফেরত পাঠানো তারই ইঙ্গিত। গত কয়েক বছর ধরেই এভাবে পাঠানো হচ্ছে ভারতীয়দের। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি থেকে প্রকাশিত বিবৃতিতেও বলা হয়, এই উদ্যোগে ভারত সরকারের সায় রয়েছে। তবে ঠিক কতজনকে এবার যুক্তরাষ্ট্র থেকে বের করা হলো, তা উল্লেখ করেনি কোনো দেশই।

জানা যায়, গত জুন থেকে এ পর্যন্ত ১ লাখ ৬০ হাজার অবৈধ অভিবাসীকে দেশ থেকে বের করে দিয়েছে আমেরিকা। এর মধ্যে অনেককে দেশে ফেরত পাঠানো হয়েছে। এ জন্য ৪৯৫টি ফ্লাইট পরিচালনা করা হয়। আর এরা সবাই ভারতসহ বিশ্বের ১৪৫টি দেশ থেকে আমেরিকায় গিয়েছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৭ অক্টোবর ২০২৪,/রাত ১১:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit