রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম
উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের প্রাণ ভয়েই বিমান পাল্টে দ্রুত দেশে ফিরেছিলেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস ৫ হাজার মিয়ানমার নাগরিককে জান্তার কাছে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া পাকিস্তান দুঃসাহস দেখালে, জবাব হবে কল্পনাতীত: রাজনাথ সিং শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে আহত লজ্জাবতী বানর উদ্ধার বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাশিয়াকে আরও ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির মোবাইল ব্যাংকিংয়ে অতিরিক্ত চার্জ নেওয়া কেন অবৈধ নয় ট্রাকচালক হত্যা: হাসিনা-কাদেরসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার ও তিরস্কারের নীতি অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রজনীকান্তের অসুস্থতায় ৭ দিন উপোস রেখেছিলেন শ্রীদেবী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৬৪ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী শ্রীদেবী অসংখ্য জনপ্রিয় ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। এ ছাড়া বলিউডের পাশাপাশি দক্ষিণী সিনেমাতেও দাপটের সঙ্গে কাজ করেছেন এ অভিনেত্রী। সমুদ্র হিমাচল দর্শকদের কাছে আজও তিনি স্বপ্নের সুন্দরী। শ্রীদেবীর অভিনয় থেকে শুরু করে তার নাচের দক্ষতায় মুগ্ধ ছিলেন ভক্ত-অনুরাগীরা। 

সেই সুবাদেই দক্ষিণের অনেক তারকার সঙ্গে সুসম্পর্ক ছিল। কিন্তু এমন একজন সুপারস্টার আছেন, যার সঙ্গে শ্রীদেবী শুধু সিনেমাই করেননি, তার জন্য সাত দিন উপোসও রেখেছিলেন এ অভিনেত্রী। তবে নিজের স্বামী বনি কাপুর বা প্রেমিক মিঠুনের জন্য নয়, দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের জন্য সাত দিন উপোস ছিলেন শ্রীদেবী। 

এ অভিনেত্রী শক্তিমান অভিনেতা রজনীকান্তের সঙ্গে ২৫টিরও বেশি ছবিতে কাজ করেছেন। তারা দুজনেই একে অপরের খুব ভালো বন্ধু ছিলেন। এর আগে গণমাধ্যমের  এক সাক্ষাৎকারে রজনীকান্ত বলেন, ২০১১ সালে যখন তিনি ‘রানা’ সিনেমার শুটিং করছিলেন, তখন তার শরীর খুব খারাপ হয়েছিল। চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়েছে।

শ্রীদেবী যখন বিষয়টি জানতে পারেন, তখন তিনি অসম্ভব চিন্তিত হয়েছিলেন। অভিনেতার সুস্থতার কামনায় ভগবানের কাছে ব্রত রেখেছিলেন অভিনেত্রী। যে কারণে সাত দিন উপোস রেখেছিলেন তিনি। এর আগেও বহু সাক্ষাৎকারে শ্রীদেবীকে নিজের সবচেয়ে কাছের বন্ধু বলে উল্লেখ করেছিলেন রজনীকান্ত। তাই নায়িকার অকাল প্রয়াণে গভীরভাবে শোক প্রকাশ করেছিলেন ‘থাইলাইভা’।

 

 

কিউএনবি/আয়শা/২৭ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit