রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম
খুবিতে সব ভবনের তালা খুলেছে, তবে ক্লাসে ফেরেননি শিক্ষার্থীরা ২৭ জুলাই থেকে হজের নিবন্ধন শুরু, যেতে পারবে না ১৫ বছরের কম বয়সীরা হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত পুলিশ কর্মকর্তা পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সম্মানে মালদ্বীপ প্রেসিডেন্টের চা-চক্র হেরিটেজ কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের নতুন আকর্ষণ ‘নাগা বিফ খিচুড়ি’ মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ দ্বিতীয়বার উদ্বাস্তু হওয়ার আতঙ্কে পূর্বাচলের ভূমি মালিকরা নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে আহত বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভার পর্যটন ক্যাম্পে ইউক্রেনের হামলায় চার শিশুসহ নিহত ১১: রাশিয়া

বাবুর্চির বাসায়ও আছে বাবুর্চি-কাজের লোক!

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : অন্যের বাসায় রান্নার কাজ করলেও নিজের বাসায় একজন বাবুর্চি ও অন্যান্য কাজ করার লোক রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে এমনই একটি পোস্ট ভাইরাল হয়েছে, যা নিয়ে অনলাইনে অনেকেই মজা করছেন। 

সম্প্রতি ভারতের বেঙ্গালুরুর এক ব্যক্তি নিজের বাবুর্চি নিয়ে এমনই এক পোস্ট দেন। যেখানে তিনি বলেন, আমার বাবুর্চির বাসায়ও রয়েছে একজন বাবুর্চি। শুধু তাই নয়, তার বাসায় আছে কাপড় ও বাসন ধোয়ার লোকও।

বিষয়টি প্রকাশ্যে আসে যখন বেঙ্গালুরুর ওই ব্যক্তি নিজের বাবুর্চির কাছে জিজ্ঞেস করেন আশপাশে বাড়ি পরিষ্কারের কোনো লোক পাওয়া যাবে কি না। তখন তার বাবুর্চি বলেন, লোক পাওয়া যাবে তবে এক্ষেত্রে তিন হাজার রুপি বেতন দিতে হবে। বাবুর্চির এমন জবাবে ওই ব্যক্তি বলেন, আমার আগের লোককে তো এ জন্য দুই হাজার রুপি দিতাম। কারণ আমি ছোট ২বিএইচকে অ্যাপার্টমেন্টে থাকি। এক পর্যায়ে বাবুর্চি নিজের কাজের লোকের কথা উল্লেখ করেন। বলেন, আমি আমার ১বিএইচকে বাসার জন্য কাজের লোককে দুই হাজার রুপি দেই। তাছাড়া আমার বাসায় যে বাবুর্চি রয়েছে তাকে আমি আড়াই হাজার রুপি বেতন দেই।

নিজের বাবুর্চির কাছ থেকে এমন উত্তর শুনে পুরোই হতভম্ব হয়ে যান। ভাবতে থাকেন আমি এক হাজার রুপি নিয়ে দরকষাকষি করছি আর তিনি ১বিএইচকে ফ্ল্যাটের জন্য বেশি অর্থ দিচ্ছেন।

তার এই পোস্টে অনেকেই নানা ধরনের মতামত প্রকাশ করেছেন।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

কিউএনবি/অনিমা/২৭ অক্টোবর ২০২৪,/দুপুর ২:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit