সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম
টানা ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণের আভাস বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন ৩ শিক্ষাবিদ শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সব বিভাগে বৃষ্টির আভাস সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের

তত্ত্বাবধায়ক সরকারের সময় সাংবাদিকতা সহায়ক ছিল: প্রেস সচিব

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৪৯ Time View

ডেস্ক নিউজ : অন্তর্বর্তী সরকার সাংবাদিকদের কণ্ঠরোধ করবে না। কোনো গণমাধ্যমও বন্ধ করা হবে না। এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

শনিবার (২৬ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিয়নায়তনে ‘ফ্যাসিবাদের বয়ান বনাম গণমানুষের গণমাধ্যম’ শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, সরকার চায় বাংলাদেশের সাংবাদিকতা প্রাতিষ্ঠানিক রূপ নিক। যাতে মানুষ আবার তার কণ্ঠস্বর ফিরে পায়। আবারও যাতে ফ্যাসিবাদ কায়েম না হয় সেজন্য সবাইকে গণতন্ত্র সচেতন থাকতে হবে। এ সময় তত্ত্বাবধায়ক সরকারের সময় সাংবাদিকতা সহায়ক ছিল বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে নিউ এইজ পত্রিকার সম্পাদক নুরুল কবীর বলেন, সব গণমাধ্যম শুধুমাত্র সরকার ও রাষ্ট্রের দাসত্ব করেছে বিষয়টি সত্য নয়। সরকারের বিরুদ্ধে জনগণের অভিযোগগুলোর বেশিরভাগই তারা গণমাধ্যম থেকে জেনেছে। স্রোতের বিপরীতে সেইসব গণমাধ্যমগুলো ঝুঁকি নিয়ে কাজ করেছেন।

কিউএনবি/অনিমা/২৭ অক্টোবর ২০২৪,/দুপুর ১২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit