বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী গ্রেপ্তার বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

যুদ্ধের আশঙ্কা, ইরানকে ইসরায়েলে পাল্টা হামলা না করার আহ্বান যুক্তরাষ্ট্রের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৯৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল। শুক্রবার স্থানীয় সময় ভোর রাতে দেশটির রাজধানী তেহরান ও কারাজ শহরে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল। এর মাধ্যমে ইরান ও ইসরাইলের মধ্যে ‘সরাসরি সংঘর্ষ’ শুরু হলো যেটা আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে। তবে সংঘাত যেন আর না ছড়িয়ে পড়ে সে লক্ষ্যে ইরানকে ইসরায়েলে হামলা না চালাতে অনুরোধ জানিয়েছে দেশটি। শনিবার ইরানে ইসরায়েলের হামলার পরপরই এমন প্রতিক্রিয়া প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিল। খবর এএফপির।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র শন সাভেট সাংবাদিকদের বলেন, ‘আমরা ইরানকে ইসরায়েলে হামলা না চালানোর আহ্বান জানাই, যাতে যুদ্ধের মাত্রা কোনোভাবে না বাড়ে এবং সংঘাতের এই চক্রটি থেমে যেতে পারে।’ 

শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে জানায়, ইসরায়েল ও ইরানের মধ্যে এখন সরাসরি সংঘর্ষ চলছে। এতদিন এই দুই দেশের মধ্যে প্রক্সি যুদ্ধ চলতো। ইরানে হামলার মাধ্যমে ইসরায়েল মুখোমুখি অবস্থান নিয়েছে। ইরান-ইসরায়েলের মধ্যে এই সংঘর্ষ আন্তর্জাতিক অভিনেতা, মার্কিন যুক্তরাষ্ট্র ও এই অঞ্চলের অনেক লোকের জন্য খুবই উদ্বেগজনক।

আল-জাজিরা জানিয়েছে, উদ্বেগের বিষয় হলো- এমন সময় ইসরায়েল ইরানে হামলা চালালো যখন একটি বিস্তৃত আঞ্চলিক উত্তেজনা সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। উল্লেখ্য, এর আগে গত ১ অক্টোবর রাতে ইরানের সামরিক বাহিনী (আইআরজিসি) ইসরায়েলের সামরিক, গুপ্তচর এবং গোয়েন্দা ঘাঁটিগুলো লক্ষ্যে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা চালায়।

কিউএনবি/অনিমা/২৬ অক্টোবর ২০২৪,/দুপুর ২:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit