শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

জনপ্রশাসন সংস্কার কমিশনে যুক্ত হলেন আরও ৩ জন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৭০ Time View

ডেস্ক নিউজ : জনপ্রশাসন সংস্কার কমিশন পুনর্গঠন করে আরও তিনজন নতুন সদস্যকে অন্তর্ভুক্ত করেছে সরকার। এ নিয়ে কমিশনের সদস্য সংখ্যা ১১ জনে উন্নীত হলো।

বৃহস্পতিবার এ সংক্রান্ত গেজেট প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

কমিশনের নতুন তিন সদস্য হলেন- অধ্যাপক সৈয়দা শাহিনা সোবহান বিসিএস (স্বাস্থ্য) (অবসরপ্রাপ্ত), ফিরোজ আহমেদ বিসিএস (অডিট অ্যান্ড অ্যাকাউন্টস) (অবসরপ্রাপ্ত) এবং খোন্দকার মোহাম্মদ আমিনুর রহমান বিসিএস (শুল্ক ও আবগারি) (অবসরপ্রাপ্ত)।

কমিশনের অন্য সদস্যরা হলেন- সাবেক সচিব ড. মোহাম্মদ তারেক ও ড. মোহাম্মদ আইয়ুব মিয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান, সাবেক অতিরিক্ত সচিব ড. মো. হাফিজুর রহমান ভূঁইয়া ও সাবেক যুগ্ম সচিব ড. রিজওয়ান খায়ের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আকা ফিরোজ আহমদ ও একজন ছাত্র প্রতিনিধি।

গণমুখী, জবাবদিহিমূলক, দক্ষ ও নিরপেক্ষ জনপ্রশাসন গড়ে তুলতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক চেয়ারম্যান আবদুল মুয়ীদ চৌধুরীর নেতৃতে জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়।

কিউএনবি/অনিমা/২৫ অক্টোবর ২০২৪,/রাত ১০:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit