মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান আটোয়ারীতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী দুর্গাপুরে খালের ওপর ৩৫টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন দুর্গম পাহাড়ে গৃহহীন অধিবাসীদের মুখে হাসি ফুটালো বাংলাদেশ সেনাবাহিনী মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান। ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় নওগাঁ রেসিডেনসিয়াল স্কুলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়: ট্রাম্প কোনো ব্যাংকই আর দলের হয়ে কাজ করতে পারবে না: গভর্নর

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু, আক্রান্ত ৪৭৭

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১১৮ Time View

স্বাস্থ্য ডেস্ক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজন মারা গেছেন। এ সময়ে নতুন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন ৪৭৭ জন।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গ বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৬৯ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৫৪ হাজার ৭০২ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৩৫ জন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৯৩ জন। এর বাইরে (সিটি কর্পোরেশন বাদে) ঢাকা বিভাগে ১১৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩৯, খুলনা বিভাগে ৩৩, ময়মনসিংহ বিভাগে ১২, বরিশাল বিভাগে ২৫, রংপুরে ৫, রাজশাহী বিভাগে ১৯ ও সিলেট বিভাগে ২ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে, গত ২৪ ঘন্টায় দেশে ৫২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৫০ হাজার ৬৪৭ জন।

কিউএনবি/অনিমা/২৫ অক্টোবর ২০২৪,/রাত ৯:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit