রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁয় দেশীয় মাছ সংকটে শুটকি উৎপাদন ব্যহৃত মধ্যপ্রাচ্যের সংঘাতে স্পেন–আর্জেন্টিনার ফিনালিসিমা ম্যাচ বাতিল তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ডা. জাহেদ হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ, হতে পারে হিতে বিপরীত নিয়োগ পেলেও যোগ দেন না শিক্ষকরা,পাহাড়ে শিক্ষা ব্যবস্থায় চরম সংকট সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি: মামলা প্রত্যাহারে ক্ষোভ, সংবাদ সম্মেলনে বিচার দাবি বাংলাদেশ বিনির্মাণ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে: মাসুদ সাঈদী মধ্যপাড়া পাথর খনিতে জিটিসি’র অধীনে কর্মরত সাবেক দুস্থ্য ও অসহায় শ্রমিক পরিবারের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরন॥ পূরণ হতে পারে বিএনপির স্থায়ী কমিটির শূন্য পদ সংরক্ষিত নারী আসন: ৩ মানদণ্ডে বিএনপির মনোনয়ন

বৃষ্টি হলেই পাতে চাই খিচুড়ি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৬৮ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : বৃষ্টির দিনে খাবারের তালিকায় খিচুড়ির জুড়ি নেই। কিন্তু কজনই বা ছুটির দিন ছাড়া দুপুরের খাবার বাসায় খেতে পারেন? কর্মব্যস্ত এই দিনের বৃষ্টিবিলাসের সঙ্গী খিচুড়ি তাই রেঁধে ফেলুন ডিনারের মেন্যুতে।

এবার আসুন জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন এই সুস্বাদু ফিস খিচুড়ি:

উপকরণ

*পরিমাণ মতো বাসমতী চাল

*মুগ ডাল-২ কাপ

*মটরশুঁটি-২ টেবিল চামচ

*একটা পেঁয়াজ কুচি

*রসুন কুচি-১ কাপ

*আদা কুচি-২ চা চামচ

*গোলমরিচ গুড়ো-২ চা চামচ

*হলুদ গুঁড়ো- ১ চা চামচ

*জিরা গুঁড়ো- ১ চা চামচ

*গোটা জিরা- হাফ চা চামচ

*তেল- ২ টেবিল চামচ

*লবণ পরিমাণ মতো

*ঘি- হাফ চা চামচ

*ধনেপাতা কুচি- ২ টেবিল চামচ

*লেবুর রস-২ টেবিল চামচ

প্রস্তুত প্রণালি

একটি পাত্রে চাল আর ডাল একসঙ্গে নিয়ে ধুয়ে আধা ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন৷ এরপর কড়াইয়ে তেল গরম করুন৷ তেল গরম হয়ে আসলে একে একে জিরা ও পেঁয়াজ কুচি একসঙ্গে বাদামী করে ভেজে নিন৷

এবার এতে আদা কুচি, রশুন কুচি, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ ও অল্প পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিন৷ এবার পানিতে ভিজিয়ে রাখা চাল ও ডাল পানি ঝড়িয়ে কড়াই দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন৷ তিন চার মিনিট মশলার সঙ্গে চাল ও ডাল ভালো করে নাড়িয়ে দুই কাপ পানি দিন৷ তারপর একে একে মটরশুঁটি, ধনেপাতা কুচি ছড়িয়ে দিন৷

এরপর ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করুন, চাল সিদ্ধ হওয়ার পর্যন্ত রেখে দিন৷ পানি পরিমাণমতো দিলে খিচুড়ি ঝরঝরে হবে৷ খিচুড়ি হয়ে আসলে নামানোর আগে অল্প ঘি ছিটিয়ে দিতে পারেন৷ টমেটো, পেয়াজ দিয়ে গরম গরম পরিবেশন করুন স্পাইসি খিচুড়ি৷

কিউএনবি/অনিমা/২৪ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit