শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় মাদ্রাসায় হামলা ও ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন নেত্রকোনায় স্বামীর অধিকার ফিরে পেতে স্ত্রীর আদালতে দারস্থ ও সংবাদ সম্মেলন শান্তা ইসলাম,- সুখবর দিলেন হামজা চৌধুরী চৌগাছায় এক কৃষকের পিয়ারা বাগান কেটে সাবাড়  “নেত্রকোনায় পৈতৃক সম্পত্তিতে গড়ে তোলা সবজি বাগানে তাণ্ডব, হাসপাতালে ৩” সরকারের সমালোচনা করতে বিরোধী দলকে সব বিষয়ে ছাড় দেওয়া হবে- নবনিযুক্ত স্পিকার ব্যাট হাতে শক্ত অবস্থানে পাকিস্তান হানিয়াকে নিয়ে মিথ্যাচার, ফেঁসে গেলেন আদনান ফয়সাল আবারও টমি শেলবি হয়ে পর্দায় কিলিয়ান মারফি

আদিতমারীতে অগ্নিকান্ডে বাড়ি ভস্মিভুত, মা ছেলে আহত

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৬৪ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারী উপজেলায় আগুনে পুড়ে বাড়ি ভস্মিভুত এবং ঘুমন্ত মা ছেলে দগ্ধ হয়েছেন। এ সময় বাড়ির ধান চাল হাস মুরগি ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়। বুধবার(২৩ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার মহিষখোচা ইউনিয়নের বারঘড়িয়া বাগডোরা গ্রামের গোলাম রব্বানীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। 

আহতরা হলেন, বাগডোরা গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী মমিনা বেগম(৪০) ও ছেলে মাহাম্মাদ আলী(১৮)। স্থানীয়রা জানান, রাতের খাবার খেযে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েন। এরপর হঠাৎ বাড়িতে আগুণ লেগে যায়। তাদের এক প্রতিবেশী আগুন দেখে চিৎকার দিলে সবাই ঘর থেকে বেড়িয়ে পড়লেও আটকা পড়েন গোলাম রব্বানীর স্ত্রী মমিনা বেগম ও তার ছেলে মাহাম্মদ আলী। পরে স্থানীয়রা ছুটে এসে আটকা পড়াদের উদ্ধার করে। এতে শরীরের কিছু অংশ পুড়ে গিয়ে তারা আহত হন। 

খবর পেয়ে আদিতমারী ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন এবং আহতদের প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। এ অগ্নিকান্ডে ওই বাড়ির ধান চাল হাস মুরগি ও নগদ টাকাসহ সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। আদিতমারী ফায়ার সার্ভিসের ইনচার্জ নাজমুল সরকার বলেন, বিদ্যুতের সটসার্কিট থেকে আগুণের সুত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। আগুনে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২৪,/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit