মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

ইসরায়েলের হামলা; সেনা কর্মকর্তাসহ লেবাননের ৩ সৈন্য নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১২৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের হামলায় লেবাননের ৩ সৈন্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সেনা কর্মকর্তা। ইসরায়েলি হামলায় আহতদের সরিয়ে নেওয়ার সময় দক্ষিণ লেবাননে লেবানিজ সৈন্যদের ওপর এই হামলা ও প্রাণহানির ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, দক্ষিণ লেবাননের ইয়াতের গ্রামের উপকণ্ঠ থেকে আহত বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার সময় ইসরায়েলি বিমান হামলায় তিন লেবানিজ সেনা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে লেবাননের এক সেনা কর্মকর্তাও রয়েছেন।

লেবাননের রাজধানী বৈরুতে রাতভর ধারাবাহিক শক্তিশালী হামলা ও বিস্ফোরণের পর দেশটির সেনাদের ওপর এই হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। লেবাননের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ লেবাননের ইয়াতের গ্রামের উপকণ্ঠ থেকে আহত লোকদের সরিয়ে নেওয়ার সময় ইসরায়েলি হামলায় একজন অফিসারসহ ওই ৩ সৈন্য নিহত হন।

কিউএনবি/অনিমা/২৪ অক্টোবর ২০২৪,/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit