রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও তীব্র নিন্দা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহিদ দিবস পালিত হয়নি॥ দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ আসন্ন নির্বাচন সামনে রেখে গাজা ইস্যুতে সুর পাল্টালেন নেতানিয়াহু বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নওগাঁয় শুরু হয়েছে এইচপিভি টিকাদান কার্যক্রম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৫৭ Time View

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী কিশোরীদের হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের(এইচপিভি) টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে জেলা প্রশাসন ও জেলা সিভিল সার্জন কার্যালয় এর আযোজন করে। সেখানে আলোচনা সভায় জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল আউয়াল।

এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার এস.এম রবিন শীষ, জেলা তথ্য আবু সালেহ মো. মাসুদুল ইসলাম, রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ,মেডিকেল অফিসার আশিষ কুমার সরকার ও ডিস্ট্রিক্ট সার্ভিল্যান্স কর্মকর্তা জয়িতা সাহা, জেলা শিক্ষা অফিসার মাহফুজা খাতুন, জেলা প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, নওগাঁ সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন সহ অন্যরা বক্তব্য রাখেন।

পরে শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। সংশিষ্টরা জানান- জেলার ১১ টি উপজেলার ১ লাখ ১৪ হাজার ৮০৪ জন কিশোরী বিনামূল্যে এই টিকা পাবে। ৫ম শ্রেণী থেকে ৯ম শ্রেণী অথবা ১০ বছর থেকে ১৪ বছরের কিশোরীদের এই টিকা দেয়া হবে। চলবে ২৪ নভেম্বর পর্যন্ত।

কিউএনবি/অনিমা/২৪ অক্টোবর ২০২৪,/দুপুর ১:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit