শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম

মিরাজের তিন রানের আক্ষেপ, ১০৬ রানের লক্ষ্য দক্ষিণ আফ্রিকার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৭১ Time View

স্পোর্টস ডেস্ক : হাতের ৩ উইকেট নিয়ে আজ বৃহস্পতিবার চতুর্থ দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু খুব বেশি সময় লড়তে পারল না তারা। তাই দক্ষিন আফ্রিকাকেও তাই চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দেওয়া সম্ভব হলো না। মিরপুরে দক্ষিণ আফ্রিকাকে হারাতে মাত্র ১০৫ রানের পুঁজি পেয়েছে বাংলাদেশ। কাছাকাছি গিয়েও মেহেদি হাসান মিরাজ পাননি সেঞ্চুরি। মিরাজ আউট হয়েছেন ব্যক্তিগত ৯৭ রানে।

দিনের প্রথম ওভারেই কাগিসো রাবাদার নিচু হয়ে আসা ইনসুইং ডেলিভারিতে এলবিডব্লিউ হয়েছেন নাঈম ইসলাম। এই উইকেট দিয়ে টেস্ট ক্যারিয়ারে ১৫বার ৫ উইকেট পূর্ণ করেন রাবাদা।২ ওভার বাদে ভিয়ান মুল্ডারের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন তাইজুল ইসলাম। শেষ ব্যাটার হিসেবে পরের ওভারেই রাবাদার শিকার হয়ে ফেরেন মিরাজ। হাতের ৩ উইকেট নিয়ে এদিন বাংলাদেশ করতে পারে ১৯ রান।

৮৭ রানে দিন শুরু করা মিরাজ এদিন করতে পেরেছেন ১০ রান। ১৯১ বলে ৯৭ রানের ইনিংসটি সাজান ১০ চার ও ১ ছক্কায়। রাবাদার করা শর্ট অফ লেংথে করা ডেলিভারিতে স্লিপে ধরা পড়েন এই অলরাউন্ডার। ৩০৭ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ১০৬। প্রথম ইনিংসে বাংলাদেশের ১০৬ রানের জবাবে ৩০৮ রান করে দক্ষিণ আফ্রিকা।

কিউএনবি/অনিমা/২৪ অক্টোবর ২০২৪,/সকাল ১১:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit