রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

প্রতিবেশী দেশ থেকে বিনিয়োগে কড়াকড়ি বজায় রাখবে ভারত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৭৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবেশী দেশগুলো থেকে বিনিয়োগে কড়াকড়ি বজায় রাখার কথা জানিয়েছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের হোয়ারটন বিজনেস স্কুলে দেওয়া বক্তৃতায় এ কথা বলেছেন তিনি। নির্মলা সীতারামন বলেছেন, ‘আমি চোখ বন্ধ করে সরাসরি বিদেশি বিনিয়োগ নিতে পারি না। কোথা থেকে অর্থ আসছে, সেটা ভুলে গিয়ে বা খেয়াল না করে আমি বিনিয়োগের জন্য অর্থ নিতে পারি না।

২০২০ সালে ভারত একটা সিদ্ধান্ত নিয়েছিল। সেটা হলো, প্রতিবেশী দেশের কোনও কোম্পানি যদি বিনিয়োগ করতে চায়, তাহলে নিরাপত্তা ছাড়পত্র নিতে হবে। ওই নির্দেশে বিশেষ কোনও দেশের নাম বলা হয়নি। তবে চীনের সঙ্গে বিরোধের জেরে ইলেকট্রিক গাড়ি, সেমিকন্ডাক্টর, কৃত্রিম মেধার মতো ক্ষেত্রে দুই দেশের মধ্যে আদানপ্রদান হয়নি। 

সরকারি সিদ্ধান্তের ফলে চীনা কোম্পানিগুলোর বিনিয়োগ থমকে গেছে। বিশেষ করে গাড়ি তৈরির সংস্থা বিওয়াইডি ও গ্রেট ওয়াল মোটোর ভারতীয় কোনও সংস্থার সঙ্গে হাত মেলাতে পারেনি। তবে অন্য পণ্যের ক্ষেত্রে ২০২০ সালের গালওয়ান সংঘাতের পর চীন থেকে আমদানি ৫৬ শতাংশ বেড়েছে। ফলে চীনের সঙ্গে ভারতের আমদানি-রপ্তানির মধ্যে অসাম্য বেড়েছে।

চীনের তুলনায় ভারতের বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল আট হাজার পাঁচশ কোটি ডলার। গত বছর চীন ছিল ভারতে পণ্য ও শিল্পদ্রব্যের ক্ষেত্রে সবচেয়ে বড় সরবরাহকারী দেশ। ভারতের সাবেক যোজনা কমিশনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা অমিতাভ রায় বলেন, ‘বিদেশি বিনিয়োগ আসছে, চলেও যাচ্ছে। সেক্ষেত্রে নির্মলা সীতারামন প্রতিবেশী দেশগুলোর বিনিয়োগের ক্ষেত্রে একটা সতর্ক অবস্থান নিয়েছেন।’

 

 

কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২৪,/রাত ৯:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit