রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

এসআই অব্যাহতিতে রাজনৈতিক কোনো কারণ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৫৬ Time View

ডেস্ক নিউজ : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রশিক্ষণ শেষের আগেই এসআই অব্যাহতির পেছনে রাজনৈতিক কোনো কারণ নেই। অতীতে এর থেকেও বেশি পরিমাণ অব্যাহতি দেয়া হয়েছে। শূন্য পদগুলো নতুন নিয়োগের মাধ্যমে পূরণ করা হবে বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২২ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির তৃতীয় সভা শেষে এ তথ্য জানান তিনি।

উপদেষ্টা বলেন, রাজনৈতিক পরিচয় নয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২৫২ জন এসআইকে অব্যাহতি দেয়া হয়েছে। শৃঙ্খলা ভঙ্গে কাকে কোনো দায়ে অব্যাহতি দেয়া হয়েছে তা পুলিশ একাডেমি জানে। নতুন নিয়োগের মাধ্যমে এসব পদ পূরণ করা হবে।

তিনি বলেন, প্রশিক্ষণ চলাকালে শৃঙ্খলাভঙ্গের কারণে ২৫২ জনকে চাকরি থেকে ‘ডিসচার্জ’ করা হচ্ছে, এটার প্রসেস চলছে। চিঠি ইস্যু হচ্ছে। এ ছাড়া এই ২৫২ জনকে গত ১৭ অক্টোবর থেকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির আলোচনা হয়েছে। যেকোনো দাবির বিষয়ে, সরকার যে কমিটি করেছে সে কমিটির সঙ্গে আলোচনা করতে হবে।

এসময় শাহবাগের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে সভা সমাবেশ করার অনুরোধ জানান জাহাঙ্গীর আলম চৌধুরী।

জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীরা আবারও কোনো অপরাধে জড়িয়ে গেলে ব্যবস্থা নেয়া হবে। অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। লুট করা অস্ত্রের ৮০ শতাংশ এরই মধ্যে উদ্ধার হয়েছে বলে জানান তিনি।

আসন্ন ইজতেমা প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, ইজতেমা যেন নির্বিঘ্নে অনুষ্ঠিত হয় সে বিষয়ে আলোচনা হয়েছে। তবলিগের দুই গ্রুপ নিজেরা সমাধান করতে পারলে ভালো। তবে নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান না হলে এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাও সাহায্য করতে পারে বলে জানান তিনি।

প্রসঙ্গত, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৮২৩ জনের মধ্যে ২৫২ জন উপ-পরিদর্শককে (এসআই) অব্যাহতি দেয়া হয়েছে। আজ মঙ্গলবার অ্যাডিশনাল ডিআইজি (মিডিয়া) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

কিউএনবি/অনিমা/২২ অক্টোবর ২০২৪,/দুপুর ২:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit