বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

মনিরামপুরে সাম্য ও মানবিক সমাজ গড়ার লক্ষ্যে স্বেচ্ছাসেবক দলের পথসভা

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৭৭ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : সাম্য ও মানবিক সমাজ গড়ার লক্ষ্যে যশোরের মনিরামপুরে পথসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সোমবার দুপুরে পৌরশহরের দক্ষিনমাথায় অয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক মনিরুল ইসলাম।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রোকৌশলী রবিউল ইসলাম,সাধারন সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, সহসভাপতি নির্মল কুমার বিট, মনিরামপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল ইসলাম, কবির হোসেন, মাসুদ রানা প্রমুখ। পথসভা শেষে প্রধধান ও বিশেষ অতিথিরা পৌরশহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন।

কিউএনবি/অনিমা/২১ অক্টোবর ২০২৪,/রাত ১১:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit