বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

খাগড়াছড়িতে “বাঁশরী ওয়াদুদ”ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৯৩ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে মাস ব্যাপি “বাঁশরী ওয়াদুদ” ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) বিকালের দিকে  খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্ট’র শুভ উদ্বোধন করেন সাবেক পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া।
খেলা উপভোগ করতে খেলোয়াড়, বিভিন্ন ক্রীড়া সংগঠন, ক্রীড়া কর্মকর্তাসহ সামাজকি সংগঠনের নেতৃবৃন্দ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।উদ্বোধনী খেলায় সম্প্রীতি একাদশ বনাম মানিকছড়ি এফসি রেঞ্জার্স খেলাটি গোল শূন্যে ড্র হয়।টুনামেন্টে ২০ দল অংশগ্রহণ করছে। প্রথম পর্ব লীগ পদ্ধতিতে ও সুপার এইট নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক পাূবত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান  বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক এম পি ওয়াদুদ ভূইয়া বলেন, মাদক,সন্ত্রাস থেকে  যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই।   কারণ খেলাধুলার মাধ্যমে পরষ্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও মৈত্রীর বন্ধন গড়ে উঠে।
খেলাধুলা জাতির প্রাণএ অঙ্গনকে বাঁচিয়ে রাখলে মাদকসেবী তৈরি হবেনা জানিয়ে তিনি আরো বলেন যুবক ও কিশোরদের মাঠে ফেরানো গেলেই পাহাড়ে সম্প্রীতি ফিরিয়ে আনা সম্ভব হবে। বিএনপি ক্ষমতায় আসলে খেলাধুলাকে প্রাধান্য দেয়া হবে বলে আশ্বাস দেন।
কিউএনবি/অনিমা/২১ অক্টোবর ২০২৪,/রাত ১০:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit