বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী নওগাঁয়  প্রতিবন্ধী ও দরিদ্র ৫৬ শিক্ষার্থীকে ৫ লাখ ৬০ হাজার টাকার অনুদান হস্তান্তর নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নওগাঁর পত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান  ‎লালমনিরহাটে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি, ২৩ প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী বিতরন।

গোলাপজল ও শসার রস কি সব ধরনের ত্বকে মাখা যায়?

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৭১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে বা পিএইচের সমতা বজায় রাখতে গোলাপের জল ও শসার রস প্রায় একই রকম কাজ করে। কিন্তু ত্বকের ধরন ও সমস্যা জানা থাকলে সুবিধা হয়।

গোলাপজল ত্বকের ঠিক কোন কাজে লাগে, তা আমাদের জানা উচিত। যেমন— 

১. ত্বকের আর্দ্রতা ধরে রাখতে দারুণ কাজ করে গোলাপজল। রাসায়নিকমুক্ত এই তরল ত্বকের পিএইচের সমতা বজায় রাখতেও সাহায্য করে।

২. ত্বকের লালচে ভাব ও জ্বালাপোড়া নিরাময়েও গোলাপজল মাখা যায়। গোলাপজলের অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ত্বকের প্রদাহজনিত সমস্যায় দারুণ কাজ করে।

৩. অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ গোলাপজল ত্বকের তারুণ্য ধরে রাখতেও সাহায্য করে। তাই অকালে ত্বক বুড়িয়ে যাওয়ার ভয় থাকে না।

এবার শসার রস মাখলে ত্বকের কোন কোন সমস্যা দূর হয়, তা জেনে নিন। যেমন—

১. শসা প্রকৃতিগতভাবেই ঠান্ডা। ত্বকের কোনো অস্বস্তি চটজলদি কমাতে, মুখ বা চোখের চারপাশে ফোলা ভাব দূর করতে শসার রস মাখা যায়।

২. শসার মধ্যে জলের পরিমাণ বেশি। তাই ত্বকের গভীর থেকে আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে এই তরলটি। শসার রস মাখলে ত্বকের পেলবতাও বজায় থাকে।

৩. গোলাপজলের মতোই শসার রসে প্রদাহনাশক উপাদান রয়েছে। স্পর্শকাতর ত্বকের জন্য এটি বেশ কাজের।

এবার কী ধরনের ত্বকের জন্য কোনটি ভালো উপাদান, তা জেনে নিন—

১. খসখসে ও শুষ্ক ত্বকের জন্য গোলাপজল ভালো। ত্বকের তারুণ্য ধরে রাখতেও এটি খুব কাজের। গোলাপজল প্রাকৃতিক ময়েশ্চারাইজার সমৃদ্ধ, তাই পেলবতা বজায় রাখতেও সাহায্য করে। ত্বকের তেমন কোনো সমস্যা না থাকলেও গোলাপজল মাখা যায়।

২. স্পর্শকাতর ও তৈলাক্ত ত্বকের জন্য ভালো শসার রস। মুখ বা চোখের তলায় ফোলা ভাব দূর করার পাশাপাশি ত্বকের প্রদাহজনিত সমস্যা দূর করতেও সাহায্য করে এই তরলটি। ওপেস পোর্সের সমস্যা থাকলেও শসার রস মাখা যায়।

 

 

কিউএনবি/আয়শা/২১ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit