রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সর্বপ্রথম বেইমানি করেছেন জামায়াত আমির : রাশেদ কক্সবাজার মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে ড্যাব: জুবাইদা রহমান চুরির অপবাদে গাছে বেঁধে তরুণীকে মারধর, গ্রেপ্তার ২ কিশোরগঞ্জে অটোরিক্সাকে চাপা দিল যাত্রীবাহী বাস, নিহত ২ কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন নিয়ে যে প্রশ্ন মঞ্জুর মক্কা প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যে কি মার্কিন আধিপত্যের বিদায় ঘণ্টা বাজল? ‎লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

ত্রিপুরায় বাংলাদেশ সীমান্তের ৫০০ মিটারের মধ্যে চলাচল নিষিদ্ধ

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৭০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার বাংলাদেশ সীমান্তে চলাচলে নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করা হয়েছে। রাজ্যটির পশ্চিম ত্রিপুরার জেলা প্রশাসক এই নিষেধাজ্ঞা জারি করেছেন। এর ফলে আগামী ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত বাংলাদেশ সীমান্ত অঞ্চলের ৫০০ মিটার বরাবর রাতে চলাচল বন্ধ থাকবে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম ত্রিপুরা জেলা ম্যাজিস্ট্রেট একটি নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করেছেন, যেখানে গতকাল রবিবার থেকে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত রাত ৮টা থেকে ভোর ৫টার মধ্যে আগরতলা এবং মোহনপুর মহকুমাজুড়ে ভারত-বাংলাদেশ সীমান্তের ৫০০ মিটার বরাবর জনসাধারণের চলাচল সীমাবদ্ধ করা হয়েছে।

বাংলাদেশে বৈরী পরিস্থিতির কারণে গত দুই মাস ধরে সীমান্তের ওপার থেকে ভারতে অনুপ্রবেশ শুরু হয়েছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের অন্য রাজ্যে পালিয়ে যাওয়ার সময় ত্রিপুরায় অনেক বাংলাদেশি নাগরিককে গ্রেফতারও করা হয়েছে।

মূলত সীমান্তে অবৈধ অনুপ্রবেশ আটকাতে পশ্চিম ত্রিপুরার জেলা প্রশাসক নিষেধাজ্ঞা জারি করেছেন। এর মাধ্যমে সীমান্তে সাধারণ মানুষের যাতায়াত নিয়ন্ত্রণ করা হচ্ছে। আগরতলা এবং মোহনপুর মহকুমাজুড়ে ভারত-বাংলাদেশ সীমান্তের ৫০০ মিটার বরাবর সাধারণ চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে এই নির্দেশে।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত রাত ৮ টা থেকে ভোর ৫ টার মধ্যে কেউ সীমান্তের ৫০০ মিটারের মধ্যে চলাচল করতে পারবেন না। রবিবার থেকে এই নিষেধাজ্ঞা জারি হয়েছে। আর এই নির্দেশ অমান্য করলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে নির্দেশে জানানো হয়েছে।

কিউএনবি/অনিমা/২১ অক্টোবর ২০২৪,/বিকাল ৩:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit