রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম
আদানি বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে বাংলাদেশে সরবরাহ শুরু স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই : মীর শাহে আলম পৃথিবীতে মহাবিপর্যয় নেমে এলে তুলনামূলকভাবে নিরাপদ অবস্থানে থাকবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা : মাহ্দী আমিন জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা, ২৫০০ নতুন পদ সৃষ্টি সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’

সাদিকউল্লাহর বীরত্বে হার মানল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১০২ Time View

স্পোর্টস ডেস্ক : ইমার্জিং এশিয়া কাপে হোঁচট খেল বাংলাদেশ ‘এ’ দল। হংকংয়ের বিপক্ষে জয়ের পর হারের মুখ দেখতে হয়েছে আফগানিস্তানের কাছে। গ্রুপ ‘এ’তে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানদের কাছে ৪ উইকেটে হেরেছে আকবর আলীর দল।

ওমানের আল আমেরাত ক্রিকেট মাঠে টস হেরে আগে ব্যাট করতে হয় বাংলাদেশকে। নির্ধারিত ২০ ওভারে ইমনের ফিফটি এবং হৃদয়-শামিমের কার্যকরী দুই ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রান পর্যন্ত পৌঁছায় বাংলাদেশ দল।

ইনিংস ওপেন করতে নেমে শুরুতেই সাজঘরের পথ ধরেন জিশান আলম। ৭ বল খেলে ৪ রানের বেশি করতে পারেননি তিনি। তবে অন্য ওপেনার পারভেজ ইমন দারুণ ছন্দে ছিলেন। ৩২ বলে সমান চারটি করে চার-ছক্কায় ৩২ বলে ৫৪ রান করেছেন তিনি।

দুই মিডল অর্ডার ব্যাটার সাইফ হাসান (১৬) ও আকবর আলী (৪) দ্রুত ফিরলে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে পঞ্চম উইকেটে তাওহিদ হৃদয় ও শামিম হোসেনের ৪৫ বলে ৭০ রানের অবিচ্ছেদ্য জুটিতে শেষ পর্যন্ত লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ।

হৃদয় ৪২ রানে অপরাজিত ছিলেন, ৩৮ রান এসেছে শামিমের ব্যাটে।

১৬৫ রান তাড়া করতে নামা আফগানিস্তানের হয়ে একাই লড়াই করেন সাদিকউল্লাহ আতাল। ইনিংস শুরু করতে নেমে দুর্দান্ত এক লড়াকু ইনিংস খেলেছেন তিনি। দলের অন্য ব্যাটারদের কাছ থেকে তেমন সাহায্য না পেলেও একাকী লড়াই করে শেষ পর্যন্ত দলকে জয়ের বন্দরে নিয়ে যান ২৩ বছর বয়সি এই তরুণ।

ইনিংসের শেষ ওভারে জয়ের জন্য ৬ রান প্রয়োজন ছিল আফগানিস্তানের। আবু হায়দার রনির করা সেই ওভারের প্রথম বলেই বিশাল এক ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেন সাদিকউল্লাহ। ৯ চার ও ৫ ছক্কায় ৯৫ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন তিনি।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট পান রিপন মণ্ডল ও আলিস আল ইসলাম।

কিউএনবি/অনিমা/২০ অক্টোবর ২০২৪,/রাত ১১:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit