মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

সিনেমায় অভিনয়ের পর ‘মানসিক’ হাসপাতালে নায়ক

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৬৬ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। তাকে বলিউডের অন্যতম সফল অভিনেতা হিসেবে বিবেচনা করা হয়। শাহরুখ খান বিভিন্ন চরিত্রে অভিনয় করে কোটি কোটি দর্শকের মন জয় করেছেন। দেবদাস সিনেমায় অভিনয় করে শাহরুখ চিরস্মরণীয় হয়ে আছেন।

শাহরুখ খানের আগে সর্বপ্রথম দেবদাস সিনেমায় অভিনয় করেছিলেন দিলীপ কুমার। ১৯৫৫ সালে বাংলা ভাষায় ‘দেবদাস’ উপন্যাসের ওপর ভিত্তি করে বিমল রয়ের সিনেমাটি নির্মাণ করেছিলেন। ওই ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে ২০০২ সালে দিলীপ কুমার শাহরুখকে জানান, তিনি সিনেমাটির কাজ শেষ করার পর এক বছরেরও বেশি সময় ধরে ‘মানসিক হাসপাতালে চিকিৎসা’ নিয়েছিলেন।

নিজের ক্যারিয়ারের শুরুর দিকের কথা স্মরণ করে শাহরুখ খান বলেছিলেন, প্রথমদিকে আমি দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামাতে পড়তাম। আমি একটি থিয়েটার গ্রুপের সদস্য ছিলাম। আমরা অনেক ওয়ার্কশপ করেছি এবং কিছু নাটক করেছি। আমি টেলিভিশনে দুই বছর কাজ করে যা শিখেছি- এখনকার সময়ে দশ বছর কাজ করলেও তা শেখা সম্ভব না। 

২০০২ সালে শাহরুখ আরও বলেছিলেন, আমি সিনেমা দেখি। আমি বাচ্চাদের পছন্দ করি। আপনি বাচ্চাদের যতই দেখবেন, ততই শিখবেন। তারা খুবই অকৃত্রিম। আমার ছেলে (আরিয়ান) তখন চার বছরের এবং মেয়ে (সুহানা) দুই বছরের। আমার মনে হয় যে, মানসিকভাবে আমি এই দুই বয়সের মধ্যে কোথাও আছি।

 

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২৪,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit