মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম

অনিয়মের বিরুদ্ধে লড়াইয়ে নতুন পরিকল্পনার কথা জানালেন সারজিস আলম

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৫০ Time View

ডেস্ক নিউজ : কোথায়ও অন্যায়-অনিয়ম চোখে পড়লে কেউ যদি প্রতিবাদ করতে না পারেন, তাহলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম।

তিনি বলেছেন, আপনাদের কাছে জাস্ট একটা ম্যাসেজ, অপরাধীরা যদি আবার পার পেয়ে যায়, তবে আবার ১৬ বছরে যা করেছে সেই কাজগুলো করবে। আপনারা নতুন কোনো অপরাধ দেখলে প্রতিবাদ করবেন আর যদি করতে না পারেন তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে দিন, প্রতিবাদ শুরু করুন।

রোববার (২০ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।

সারজিস আলম বলেন, প্রতিবাদ করতে গিয়ে যদি আপনারা কোনো সমস্যার সম্মুখীন হন পুরো বাংলাদেশে আপনাদের জন্য ফাইট করতে যা যা করা দরকার আমরা তা করব। তবে গুজবে কান দেওয়া যাবে না। বিগত ষোল বছরে দেশের পরিস্থিতি নিয়ে, রাজনীতি ও প্রশাসন নিয়ে কথা বলতে অনেকবার ভাবতে হত। কিন্তু এখন এই দৃশ্য বদলেছে।

তিনি আরও বলেন, একটা দেশের সরকার যদি নিজেকে জনগণের সরকার ভাবতো, তাহলে ফ্যাসিস্ট কায়েম করতো না। শুধুমাত্র ক্ষমতা ধরে রাখার জন্য করেছে। বুঝিয়েছেন, দেশের জনগণের থেকে তার ক্ষমতা বড়। সেই জায়গায় ২৪ এর অভ্যুত্থান হয়েছে। স্বৈরাচার সরকার হটানো ছাত্র আন্দোলনে আমাদের ভাইদের কারও হাত নেই, কারও পা নেই, কারও চোখ নেই, কেউ পৃথিবীর আলো দেখবে না, আর কোনোদিন হাঁটতে পারবে না। শহীদের সংখ্যা দুই হাজারের মত। আহত হয়েছেন ৪০ হাজারেরও বেশি।

কিউএনবি/অনিমা/২০ অক্টোবর ২০২৪,/রাত ৮:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit