মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

বিএনপির কেন্দ্রীয় নেতা অমিতের নেতৃত্বে ২৭ অক্টোবর মনিরামপুর থেকে ভবদহে লংমার্চ

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ২২০ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে যশোরের মনিরামপুরে বিএনপির উদ্যোগে লংমার্চ ও গনসমাবেশ আগামি ২৬ অক্টোবরের পরিবর্তে ২৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত মনিরামপুর থেকে ভবদহ অভিমুখে এ লংমার্চ ও গণসমাবেশ কর্মসূচির নেতৃত্ব দিবেন। আর এ বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদ ইকবাল হোসেন।

২৭ অক্টোবর লংমার্চ কর্মসূচি বাস্তবায়নের জন্য গতকাল শনিবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। দলিয় কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মোহাম্মদ মুছা, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল হাই, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মকবুল ইসলাম, আসাদুজ্জামান মিন্টু, জুলফিকার আলী ভূট্টো প্রমুখ। ২৭ অক্টোবর মনিরামপুর থেকে ভবদহ অভিমুখে লংমার্চ ও গণ সমাবেশ সফলের লক্ষে মনোহরপুর ইউপি চেয়ারম্যান আকতার ফারুক মিন্টুকে আহ্বায়ক করে ১৩ সদস্যের প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit