রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও তীব্র নিন্দা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহিদ দিবস পালিত হয়নি॥ দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ আসন্ন নির্বাচন সামনে রেখে গাজা ইস্যুতে সুর পাল্টালেন নেতানিয়াহু বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

দেশ পরিচালনার দায়িত্ব কখনো পেলে মালিক হিসেবে নয়, সেবক হিসেবে কাজ করবে: জামায়াত আমির

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৫৪ Time View

নওগাঁ প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ পরিচালনার দায়িত্ব কখনো জামায়াতে ইসলামী পেলে মালিক হিসেবে নয়, সেবক হিসেবে কাজ করবে। বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশ হিসেবে গড়ে তোলা হবে।শনিবার বিকেলে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে জামায়াতে ইসলামী নওগাঁ জেলার সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।তিনি আরও বলেন- যারা অতীতে দেশের মালিক হয়েছে তাদের পরণতি দেশের  মানুষ দেখেছে। এ থেকে সকল রাজনৈতিক দলের শিক্ষা নেয়া উচিত।

ডা. শফিকুর রহমান বলেন- যারা একটি জাতিকে বিভক্ত করে তারা জাতির দুশমন। জাতি যখন বিভক্ত হয়ে পড়ে তখনই ষড়যন্ত্রকারীদের সুবিধা হয়। এজন্য আমরা বিভক্ত কোন জাতি দেখতে চাই না। জাতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অতীতে মতো আর সুবিধা দেয়া হবে না।আওয়ামীলীগ ক্ষমতা আসার পর সারা বাংলাদেশের মানুষ তাদের কাছে অসহায় ছিল। বিচারের নামে প্রহসন করে বহু মানুষকে খুন করেছে। এসব খুনের বিচার বাংলাদেশের করা হবে বলেও উল্লেখ করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ শাহাবুদ্দীন, রাজশাহী অঞ্চলের সহ-পরিচালক অধ্য রফিকুল ইসলাম, রাজশাহী মহানগরী আমীর কেরামত আলীসহ অন্যনন্যরা। অন্যান্যদের মধ্যে কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য খ.ম আব্দুর রাকিব, ইঞ্জিঃ মোঃ এনামুল হক, এ্যাডঃ আ.স.ম সায়েম, অধ্যাপক মোঃ মহিউদ্দীন, মাওঃ হাবিবুর রহমান, সাবেক শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল ও খুলনা মহানগরী কর্মপরিষদ সদস্য আ.স.ম মামুন শাহীন প্রমূখ উপস্থিত ছিলেন। 

কিউএনবি/অনিমা/১৯ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit