শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম
প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করে খালিয়াজুরী কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদের প্রতিবাদ বিশ্বকাপে ফিফার বড় অঙ্কের লভ্যাংশ থেকে ভাগ পাচ্ছে বাংলাদেশও চিলমারীতে ৪৪৮ কোটি টাকার তীর রক্ষা বাঁধে ১৫দিনে দু’দফা ধ্বস নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন, শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন  আবারও কলকাতায় আসছেন মেসি, বাংলাদেশে আসবেন? ‘এটাই মেসির শেষ বিশ্বকাপ কিনা আমি কীভাবে জানব’ ২০ জুলাই হচ্ছে না এসএসসির ফল প্রকাশ, সম্ভাব্য সময় জানাল বোর্ড ফাইনালের আগে রেফারিকে নিরপেক্ষ থাকার আহ্বান স্পেন ডিফেন্ডারের ট্রাম্পের মাথার দাম ঘোষণা, পুরস্কার ১২৩ কোটি টাকা জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু

নারীদের মধ্যে সর্বপ্রথম কে জান্নাতে প্রবেশ করবেন?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১০১ Time View

ডেস্ক নিউজ : মাওলানা নোমান বিল্লাহ

জান্নাতে সবার আগে প্রবেশ করবেন নবীদের সর্দার ও মহামানব হজরত মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এ ব্যাপারে একাধিক হাদিস রয়েছে।
 

 
তবে নারীদের মধ্যে সবার আগে কে জান্নাতে প্রবেশ করবেন সে ব্যাপারে সুস্পষ্ট কোনো বর্ণনা পাওয়া যায় না। বিভিন্ন হাদিসে জান্নাতে নারীদের নেত্রী কারা হবেন, তাদের বর্ণনা এসেছে।
 
রসুলুল্লাহ (স.) বলেছেন, ‘জান্নাতের নারীদের সর্দার হবে মারিয়াম বিনতে ইমরান, ফাতেমা, খাদিজা ও ফেরাউনের স্ত্রী আসিয়া।’ (তাবরানি ৪১৫/১১) হজরত আব্বাস (রা.) বর্ণনা করেছেন, রসুল (স.) জমিনে চারটি রেখা টানেন। তারপর বলেন, তোমরা কি জানো, এগুলো কী? সাহাবিরা বললেন, আল্লাহ ও তার রসুল ভালো জানেন। তিনি বলেন, ‘জান্নাতবাসীর মধ্যে সর্বোত্তম নারী হলো খাদিজা বিনতে খুওয়াইলিদ (রা.), ফাতেমা বিনতে মুহাম্মদ (রা.), মারিয়াম বিনতে ইমরান ও আসিয়া বিনতে মাজাহিম।’ (মুসতাদরাক হাকিম ২৯০৩)
 
মুস্তাদরাক হাকিমে কয়েকটি বর্ণনা রয়েছে যে, নারীদের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশকারিণী হজরত ফাতিমা বিনতে মুহাম্মাদ। এই বর্ণনাগুলোর উপরে ইমাম যাহাবী রহিমাহুল্লাহ আপত্তি উত্থাপন করে বলেছেন, সনদের দিক থেকে এ রিওয়ায়াতগুলো মুনকার।
 
তাই সরাসরি বলা যায় না কোন নারী জান্নাতে আগে প্রবেশ করবেন। সমাজে প্রচলিত ধারণা আছে যে সবার আগে হজরত ফাতেমা রা. জান্নাতে প্রবেশ করবেন। কেউ কেউ আবার মনে করে কোনো এক কাঠুরিয়ার স্ত্রী জান্নাতে প্রবেশ করবেন। এগুলোর সুস্পষ্ট কোনো ভিত্তি নেই। তাই এসব বিষয়ে আলোচনা করাও অনুচিত।

 

 

কিউএনবি/আয়শা/১৭ অক্টোবর ২০২৪,/রাত ১১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit