মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান আটোয়ারীতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী দুর্গাপুরে খালের ওপর ৩৫টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন দুর্গম পাহাড়ে গৃহহীন অধিবাসীদের মুখে হাসি ফুটালো বাংলাদেশ সেনাবাহিনী মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান। ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় নওগাঁ রেসিডেনসিয়াল স্কুলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়: ট্রাম্প কোনো ব্যাংকই আর দলের হয়ে কাজ করতে পারবে না: গভর্নর

সাকিবকে বাদ না দিলে ‘মিরপুর ব্লকেড’ ঘোষণা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ৪৯ Time View

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসান আপাতত বাংলাদেশে আসছেন না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শেষ টেস্ট খেলা হচ্ছে না তার। এমনটি সাকিব নিজেই জানিয়েছেন। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট স্কোয়াড থেকে সাকিবের নাম বাদ না দিলে ‘মিরপুর ব্লকেড’ করা হবে বলে ঘোষণা দিয়েছে কিছু তরুণ। বৃহস্পতিবার মিরপুর স্টেডিয়ামের বাইরে এক বিক্ষোভ মিছিল থেকে এ ঘোষণা দেওয়া হয়।

এসময় বিক্ষোভকারীরা স্লোগান দিতে দিতে বিসিবি কার্যালয়ে যাওয়ার ইচ্ছের কথা জানান এবং তাদের পাঁচজনের একটি প্রতিনিধি দল বিসিবির নিরাপত্তা প্রধান মেজর হাসিবের কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদান শেষে ‘মিরপুরের ছাত্র-জনতার’ প্রতিনিধি পরিচয়ে কথা বলেন আল মাসনূন। সেখানে তিনি সাকিবকে মিরপুর টেস্টের দল থেকে বাদ দেওয়ার দাবি জানান। তা না হলে মিরপুর ব্লকেড করা হবে।

বিক্ষোভে অংশ নেন আন্দোলনে নিহত জুলফিকার আহমেদ শাকিলের বন্ধুবান্ধব ও সহপাঠীরা। মিরপুরের আমাদের পাঠাশালায় স্কুল জীবন কেটেছে শহীদ শাকিলের। সেই স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে বাদ দেওয়ার দাবি নিয়ে অংশগ্রহণ করেছিলেন কর্মসূচিতে। শহীদ শাকিলের ছবি সম্বলিত ব্যানারসহ মিছিল নিয়ে এসেছিলেন তারা।

আমাদের পাঠশালার সাবেক ও বর্তমান শিক্ষার্থী বলেন, শহীদ শাকিলের লাশের ওপর দিয়ে মিরপুরে স্টেডিয়ামে সাকিব আল হাসানকে খেলতে দেওয়া হবে না। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। বিলুপ্ত সংসদের সদস্য ছিলেন সাকিব। এজন্য তার বিরুদ্ধে ক্ষোভ রয়েছে। ভারতের বিপক্ষে কানপুর টেস্ট খেলার আগে সাকিব জানান, মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চান। বুধবার দল ঘোষণার সময় থেকে সাকিবের নামও। কিন্তু এখনো তার দেশে ফেরার সবুজ সংকেত পাওয়া যাচ্ছে না।

 

 

কিউএনবি/আয়শা/১৭ অক্টোবর ২০২৪,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit