সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

দুর্গাপুরে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ ভোগান্তিতে ৬৩ হাজার গ্রাহক

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১৩৯ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় প্রায় ছয় ঘন্টা ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। পল্লী বিদ্যুতের স্থানীয় অফিসের গেইটে তালা দিয়ে চলে গেছে কর্মকর্তা ও কর্মচারীরা। সকাল থেকেই বিভিন্ন সেবা নিতে অফিসে এসে ভির করছেন সাধারণ গ্রাহক। ভোগান্তিতে পড়েছে ব্যাংক, হাসপাতাল ও মোবাইল ফোন গ্রাহকগণ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল তিনটা পর্যন্ত এ রিপোর্টটি লিখার সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

পূর্ব ঘোষণা ছাড়াই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করায় ক্ষুব্ধ গ্রাহকগণ। দুর্গাপুর জোনাল অফিস গিয়ে দেখা গেছে, প্রধান গেইটে ঝুলছে তালা। সেবা নিতে এসে গেইটের সামনেই ঘুরপাক খাচ্ছেন গ্রাহকেরা। হঠাৎ বিদ্যুৎ বন্ধ করে দেওয়ার কারণ জানতে অনেকেই এসেছেন তবে অফিসের গেইটে তালা ও কর্মকর্তা ও কর্মচারী কাউকেই না পেয়ে ক্ষোভ প্রকাশ করে ফিরে যাচ্ছেন অনেকেই।

খোঁজ নিয়ে জানা গেছে, পল্লী বিদ্যুৎ সমিতির ১০ জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা এবং চাকরি থেকে স্থায়ী বরখাস্তের প্রতিবাদে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে নেত্রকোণা জেলার পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারী। যে কারনে সকাল থেকে পল্লী বিদ্যুতের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে রয়েছেন উপজেলার প্রায় ৬৩ হাজার গ্রাহক।

সদর ইউনিয়নের বারোমারি লক্ষিপুর গ্রাম থেকে আসা গ্রাহক উমর ফারুক নামের এক গ্রাহক বলেন, আমার মিটারে অনেক বেশি টাকা বিল আসে, এইসব নিয়ে অনেকবার ঘুরতে হচ্ছে। আজকেও আসছি এসে দেখি অফিস তালা লাগানো। কোনো রকম নোটিশ না দিয়েই অফিস তালা লাগিয়ে রেখেছে।

এ ব্যাপারে দুর্গাপুর পল্লী বিদ্যুৎ সমিতির দুর্গাপুর জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ দেলোয়ার হোসেনের মুঠোফোনে একধিকবার কল দিলেও কোন সাড়া মেলেনি।

 

 

কিউএনবি/আয়শা/১৭ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit