শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

ঈদ ও পূজার সরকারি ছুটি কতদনি বাড়ছে?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ৯০ Time View

ডেস্ক নিউজ : আগামী বছর অর্থাৎ ২০২৫ থেকে দেশের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা ও ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি পাঁচ দিন এবং হিন্দুদের দুর্গাপূজার ছুটি দুই দিন করা হতে পারে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত আসতে পারে। এ সভায় এজেন্ডার মধ্যে বয়সসীমা বাড়ানো, ডিম আমদানি এবং সরকারি ছুটি বাড়ানোর বিষয় রয়েছে বলে জানা যাচ্ছে।

বর্তমানে ঈদ উপলক্ষে তিন দিন সরকারি ছুটি দেওয়া হয়, আর পূজা উপলক্ষে একদিন। যদিও, এ বছর নির্বাহী আদেশে দূর্গাপূজার ছুটি এক দিন বৃদ্ধি করা হয়েছিলো।

প্রসঙ্গত, সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা পুরুষের ক্ষেত্রে ৩৫ বছর এবং নারীদের ক্ষেত্রে ৩৭ বছর করার সুপারিশ করেছে এ-সংক্রান্ত পর্যালোচনা কমিটি। তবে চাকরি থেকে অবসরে যাওয়ার বয়স নিয়ে কিছু বলেনি কমিটি।

 

 

কিউএনবি/আয়শা/১৭ অক্টোবর ২০২৪,/দুপুর ১২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit