শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

টেস্টে সর্বকালের সেরা ২০ ব্যাটারের তালিকায় জো রুট

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৬৬ Time View

স্পোর্টস ডেস্ক : মুলতানে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে তিনি দারুণ ব্যাটিং করেছেন। টেস্টে এক ইনিংসে ২৬২ রানই রুটের ক্যারিয়ারসেরা। এই ইনিংসের পরই র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে এই ইংলিশ ক্রিকেটারের। রুটের বর্তমান রেটিং পয়েন্ট ৯৩২। এর আগে তার রেটিং ছিল ৯২৩। পাকিস্তানের বিপক্ষে চাপের মুখে দারুণ ব্যাটিং করে দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন এই ক্রিকেটার। 

 আইসিসির সর্বশেষ র‌্যাঙ্কিংয়েং সর্বকালের সেরা টেস্ট ব্যাটারদের তালিকায় রুট জায়গা পেয়েছেন ডন ব্র্যাডম্যান, রিকি পন্টিং, লেন হাটনদের মতো কিংবদন্তীদের পাশে। টেস্ট ইতিহাসে রুটের আগে আছেন মাত্র ১৬ জন ক্রিকেটার। বর্তমান খেলোয়াড়দের মধ্যে রুটের উপরে আছেন বিরাট কোহলি। ৯৩৭ রেটিং পয়েন্ট নিয়ে তালিকায় ১২ নম্বরে আছেন ভারতীয় এই ব্যাটার। 
 
সর্বকালের সেরা টেস্ট ব্যাটারদের মধ্যে তালিকায় সবার ওপরে আছেন অস্ট্রেলিয়ার ডন ব্র্যাডম্যান। তার রেটিং পয়েন্ট ৯৬১। ৯৪৭ রেটিং পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে আছেন তার স্বদেশি ক্রিটেকার স্টিভ স্মিথ। তৃতীয় আছেন ইংলিশ ক্রিকেটার লেন হাটেন, তার রেটিং ৯৪৫। 

অস্ট্রেলিয়ার রিকি পন্টিং এই তালিকায় আছেন চতুর্থ স্থানে, তার রেটিং পয়েন্ট ৯৪২। ইংলিশ তারকা জ্যাক হোবস আছেন ৫ম স্থানে। ৯৪২ রেটিং পয়েন্ট পিটার মে আছেন তালিকার ষষ্ঠ স্থানে। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি গ্যারি সোবার্সের সর্বোচ্চ রেটিং ৯৩৮। অপর এক ক্যারিবিয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডসেরও সর্বোচ্চ রেটিং ৯৩৮। শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারারও সর্বোচ্চ রেটিং ৯৩৮। ৯৩২ রেটিং পয়েন্ট এই তালিকায় ১৭ নম্বরে আছেন জো রুট। 

 

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৪,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit