বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম
বগি উদ্ধার, পৌনে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

রণবীর-শ্রদ্ধা ফের পর্দায়, চিন্তায় আলিয়ার অনুরাগীরা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৫৫ Time View

বিনোদন ডেস্ক : বেশ কিছুদিন ধরেই বলিউডের ‘ধুম ফোর’ নিয়ে আলোচনা তুঙ্গে। কেননা, যশরাজ ফিল্মসের ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজি নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। ছবির আগের তিন কিস্তি কমবেশি আলোচিত হয়েছে, তাই হিন্দি সিনেমার ভক্তদের অপেক্ষা চতুর্থ কিস্তির। ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে।

জন আব্রাহাম, আমির খান, হৃতিক রোশনের পর এবার বেছে নেওয়া হল তাকে। ইতিমধ্যেই সিনেমাটির জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত করেছেন রণবীর। চুলের কার্টিং থেকে শুরু করে বাড়তি মেদ ঝরিয়ে বেতের মতো ছিপছিপে এখন এই নায়ক।  রণবীরের এই লুক দেখে খুশি তার অনুরাগীরা। এই সবের মধ্যেই নতুন চর্চা, নায়কের বিপরীতে আরও একবার দেখা যেতে পারে শ্রদ্ধা কাপুরকে। এই জুটি এর আগে ‘তু ঝুটি ম্যায় মক্কার’-এ প্রথম পর্দায় ধরা দিয়েছিলেন। দু’জনের রসায়ন পছন্দ করেছিলেন দর্শক।

রণবীর-শ্রদ্ধা আবারও পর্দায় ফিরছেন, খবর ছড়াতে আলিয়ার অনুরাগীরা দুই দলে ভাগ হয়ে গেছেন। এক দল চিন্তিত নায়কের স্ত্রী আলিয়াকে নিয়ে। ‘তু ঝুটি ম্যায় মক্কার’-এ অভিনয়ের সময় নাকি গুঞ্জন ছড়িয়েছিল, অভিনয় করতে গিয়ে রণবীর-শ্রদ্ধা নাকি একটু বেশিই কাছাকাছি চলে এসেছিলেন! ভক্তদের ভয়, সেই ঘনিষ্ঠতা যদি ফের বেড়ে যায়! ‘ধুম ৪’ তখন রাতের ঘুম কাড়বে আলিয়ার।

দ্বিতীয় দলের দাবি, শ্রদ্ধার সঙ্গে রণবীরের রসায়ন অতীত। নায়কের শেষ ছবি ‘অ্যানিম্যাল’। সেখানে তার বিপরীতে তৃপ্তি ডিমরি পর্দায় উষ্ণতা ছড়িয়েছেন। সেই জায়গা থেকে তারা আবারও এই জুটিকে ফেরাতে চলেছেন। যদিও অভিনয়ের দিক থেকে পাল্লা ভারি শ্রদ্ধার। তার ঝুলিতে ‘বাগী’ বা ‘শাহু’র মতো ছবি রয়েছে। এই ছবিগুলোতে শ্রদ্ধা অ্যাকশন দৃশ্যে নিখুঁত অভিনয় করেছেন। এছাড়া, ‘স্ত্রী ২’ ছবিতেও তার অ্যাকশন দৃশ্য ছিল।

 

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৪,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit