রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম

বিজয়ের বান্ধবী তৃষাকে নিয়ে আপত্তিকর মন্তব্য, গ্রেপ্তার বিরোধীদলীয় নেতা স্টালিন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৫৬ Time View

বিনোদন ডেস্ক : অভিনেত্রী তৃষাকে নিয়ে আপত্তিকর ও অশালীন মন্তব্য করার অভিযোগে তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা উদয়নিধি স্টালিনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে চেন্নাইয়ে নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। 

রাজনৈতিক মঞ্চ থেকে দেওয়া এক বক্তব্যের জেরে রাজ্য রাজনীতিজুড়ে তীব্র বিতর্ক ও তোলপাড় সৃষ্টির পর এই পদক্ষেপ নিল তামিলনাড়ু পুলিশ। পুলিশ তাকে নিয়ে যাওয়ার সময় হেসে উদয়নিধি জানান, এই গ্রেফতারকে তিনি একটি ‘কৌতুক’ হিসেবে দেখছেন এবং এর বিরুদ্ধে আইনি লড়াই চালাবেন। 

এর আগে গত সোমবার তানজাভুরে কাবেরী পানি বণ্টন বিরোধ নিয়ে এক প্রতিবাদ সভায় বক্তব্য দিচ্ছিলেন উদয়নিধি স্টালিন। সেখানে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়ের সমালোচনা করার সময় জনসভার ভিড় থেকে কতিপয় ব্যক্তি উচ্চস্বরে অভিনেত্রী তৃষার নাম ধরে স্লোগান দিতে শুরু করেন। 

সাময়িকভাবে বক্তব্য থামিয়ে উদয়নিধি দ্ব্যর্থবোধক ও অশ্লীল ইঙ্গিতপূর্ণ একটি মন্তব্য করেন। এই মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে দ্রুত ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। 
মুখ্যমন্ত্রী বিজয়ের দল ‘তামিলগা ভেট্রি কাজাগাম’ (টিভিকে) এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। দলটির পক্ষ থেকে জাতীয় নারী কমিশন (এনসিডব্লিউ) ও পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। টিভিকে নেতা আমেরিকাই নারায়ণন জানান, রাজনৈতিক কারণে নয়, একজন নারীকে অসম্মান ও প্রকাশ্যে হেনস্তা করার দায়েই উদয়নিধিকে গ্রেফতার করা হয়েছে। 
এদিকে, এই গ্রেফতারকান্ডকে ‘রাজনৈতিক প্রতিশোধ’ বলে অভিহিত করেছে বিরোধী দল ডিএমকে। দলের নেতা টি.কে.এস. ইলাঙ্গোভান জানান, উদয়নিধি মূলত মুখ্যমন্ত্রী বিজয়ের নীতিগত ব্যর্থতা তুলে ধরেছিলেন এবং তিনি সরাসরি ওই অভিনেত্রীর নামও নেননি।
এর প্রেক্ষিতে তামিলনাড়ু বিজেপির প্রধান মুখপাত্র নারায়ণন তিরুপতি ঘটনাটিকে ‘অশ্লীল ও লজ্জাজনক’ আখ্যা দিয়ে উদয়নিধির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছিলেন। 
উল্লেখ্য, এটিই প্রথম নয়—রাজনীতিবিদ ও রুপালিপর্দার বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ইতোপূর্বেও অভিনেত্রী তৃষা ও মুখ্যমন্ত্রী বিজয়কে জড়িয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছিল। 

 

 

কিউএনবি/আয়শা/০৪ অগাস্ট ২০২৬,/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit