শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম
নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু

দলবাজ বিচারকদের অপসারণ না করা পর্যন্ত হাইকোর্টে অবস্থান

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৪৫ Time View

ডেস্ক নিউজ : বিগত ফ্যাসিস্ট সরকারের তাবেদার দলবাজ ও দুর্নীতিবাজ বিচারকদের অপসারণ না করা পর্যন্ত হাইকোর্টে অবস্থান করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

এর আগে বুধবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় তারা ‘ঘেরাও ঘেরাও ঘেরাও হবে—হাইকোর্ট ঘেরাও হবে’, ‘দিয়েছি তো রক্ত—আরও দেব রক্ত’, ‘রক্তের বন্যায়—ভেসে যাবে অন্যায়’, ‘ফ্যাসিবাদের আস্তানা—ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই—খুনি হাসিনার ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীরা বলেন, কোটার বিপক্ষে রায় দেওয়া বিচারকরা এখনো হাইকোর্টে রয়ে গেছে। তাদের অপসারণ না করলে আবু সাঈদ, মুগ্ধসহ সব শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করা হবে।

একতরফা নির্বাচন করতে তত্ত্বাবধায়ক সরকার বাতিলে যারা রায় দিয়েছিলো তারাও হাইকোর্টে রয়ে গেছে বলে জানান তারা। দলবাজ ও দুর্নীতিবাজ এই সব বিচারকদের অপসারণ না করা পর্যন্ত হাইকোর্টে তারা অবস্থান করবে বলেও জানান।

কিউএনবি/অনিমা/১৬ অক্টোবর ২০২৪,/দুপুর ২:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit